গত বছর দেশীয় টেক কোম্পানি মাইক্রোম্যাক্স আবার দেশে মার্কেটে তাদের ‘IN’ সিরিজ লঞ্চের মধ্য দিয়ে ফিরে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তখন Micromax IN Note 1 এবং Micromax IN 1B নামের দুটি ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন পেশ করা হয়। এরপর কয়েক মাস আগে কোম্পানি এই সিরিজ আরও বিস্তার করে Micromax IN 1 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া গেছে কোম্পানি আরেকটি নতুন ‘ইন’ সিরিজের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে কোম্পানির এই আগামী ফোনটি Micromax IN 2C নামে পেশ করা হতে পারে। চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে স্পেসিফিকেশনসহ Micromax IN 2C ফোনটি দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির চিপসেট, র্যাম ও সফটওয়্যার সম্পর্কে জানা গেছে।
Micromax IN 2C এর গীকবেঞ্চ লিস্টিং
গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে Micromax IN 2C ফোনটি Unisoc T-610 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। এটি একটি অক্টাকোর প্রসেসরযুক্ত চিপসেট, যার দুটি কোর 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কর্টেক্স-এ75 সিসিইউ এবং বাকি ছয়টি কর্টেক্স-এ55 সিপিইউ কোর ও এর ক্লক স্পীডও 1.8 গিগাহার্টস। গ্ৰাফিক্সের জন্য এতে মালি-জি52 জিপিইউ যোগ করা হতে পারে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে 4 জিবি র্যাম দেওয়া হবে এবং এটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে। বেঞ্চমার্কিং সাইটে Micromax IN 2C ফোনটি সিঙ্গেল কোরে 347 পয়েন্ট এবং মাল্টি কোরে 1127 পয়েন্ট পেয়েছে।
Micromax IN 2C এর নাম দেখে মনে করা হচ্ছে এই ফোনটি Micromax IN 1 অথবা Micromax IN 1B এর সাকসেসার হতে পারে। লিস্টিং থেকে জানা গেছে Micromax IN 2C এর রিসার্চ ও ডেভেলপমেন্ট স্টেজের কাজ শেষ হয়ে গেছে। এখন আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি মার্কেটে ফোনটি লঞ্চ করা হতে পারে। এছাড়া এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন বা অন্য কোনো ডিটেইলস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। Micromax IN 2C এর ফুল স্পেসিফিকেশন জানার জন্য এখন ফোনটির লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










