ভারতের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি Micromax কিছু দিন আগে দুটি নতুন স্মার্টফোন Micromax In Note 1 ও Micromax In 1b লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে খবর পাওয়া গেছে আগামী দিনে কোম্পানি 6 জিবি র্যামযুক্ত নতুন স্মার্টফোন ভারতে লঞ্চের পরিকল্পনা করছে। মাইক্রোম্যাক্সের সিইও রাহুল শর্মা গত সোমবার ইউটিউবে একটি ভার্চুয়াল সেশন চলাকালীন জানিয়েছেন কোম্পানি একটি নতুন 6 জিবি র্যামযুক্ত স্মার্টফোন তৈরি করছে। তিনি আরও জানিয়েছেন কোম্পানির In সিরিজের আগামী ফোনে হাই রিফ্রেশরেট ডিসপ্লে ও লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হবে।
আরও পড়ুন: Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন্যান্য বেনিফিট
রাহুল শর্মা কোম্পানির প্রোডাক্ট হেড সুনীল জুনের সঙ্গে এই ভার্চুয়াল সেশনে বলেছেন কোম্পানি তাদের ইন সিরিজের ফোন দেশে অফলাইন মার্কেটে বেচা শুরু করবে। নতুন 6 জিবি র্যামের ফোন সম্পর্কে জানিয়েছেন এটি Micromax In Note 1 এর নতুন ভেরিয়েন্ট হবে না। প্রসঙ্গত এই ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়।
কয়েক দিন আগে Micromax In 1b ফোনটি সম্পর্কে একটি বড় খবর পাওয়া গেছে। গ্যাজেট360 ওয়েবসাইটের একটি রিপোর্টে বলা হয় ফোনটির দুটি মডেল অ্যান্ড্রয়েডের আলাদা আলাদা অপারেটিং সিস্টেমে কাজ করবে। ফোনটির 4 জিবি র্যাম ভেরিয়েন্ট অ্যান্ড্রয়েড 10 এর রেগুলার এডিশনে কাজ করবে। কিন্তু Micromax In 1b এর 2 জিবি র্যাম ভেরিয়েন্ট কোম্পানি অ্যান্ড্রয়েড 10 এর গো এডিশনের সঙ্গে মার্কেটে সেল করবে। জানিয়ে রাখি এই ফোনটির উভয় ভেরিয়েন্ট একই চিপসেটে কাজ করে।
আরও পড়ুন: Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত
অন্যদিকে কয়েক দিন আগে আমাদের একটি রিপোর্ট অনুযায়ী, রাহুল শর্মা একটি ভিডিওতে স্বীকার করেছেন যে Micromax In Note 1 ফোনটি সম্পূর্ণভাবে ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন নয় এবং এই ফোনের প্রস্ততিতে চীনের সহযোগিতা আছে। রাহুল বলেছেন মাইক্রোম্যাক্স ইন নোট 1 এ ব্যবহৃত ব্যাটারী চীন থেকে ইম্পোর্ট করা হয়েছে। তবে দ্বিতীয় স্মার্টফোন অর্থাৎ Micromax In 1b ফোনটি সম্পর্কে তিনি বলেন এই ফোনটি একশো শতাংশ ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন এবং এর সমস্ত পার্টস ভারতেই তৈরি করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
