কনফার্ম হল Mivi One 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট, Snapdragon 5G চিপসেট সহ বাজারে আসতে চলেছে কোম্পানির প্রথম স্মার্টফোন

শীঘ্রই Mivi তাদের প্রথম Mivi One 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী 24 সেপ্টেম্বর ভারতে ফোনটি পেশ করা হবে। জানিয়ে রাখি জানিয়ে রাখি এতদিন Mivi হেডফোন, স্পিকার ও অন্যান্য অডিও ডিভাইসের জন্য বেশ সুপরিচিত একটি ব্র্যান্ড ছিল। তবে প্রায় এক দশক ধরে ভারতের বাজারে কনজিউমার টেকনোলজি ডেভেলপ, ডিজাইন এবং ম্যানুফ্যাকচার করার পর এবার কোম্পানি স্মার্টফোন বাজারে পা রাখতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Mivi One 5G স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

24 সেপ্টেম্বর লঞ্চ হবে Mivi One 5G

24 সেপ্টেম্বর ভারতে Mivi তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করবে বলে নিশিচিত জানিয়েছে। কোম্পানির ফোনটি “Pretty Powerful” ট্যাগলাইন সহ টিজ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Mivi One 5G ফোনটি ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Mivi ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটিতে Qualcomm Snapdragon 5G প্রসেসর দেওয়া হবে বলে নিশিচিত জানা গেছে।

সম্প্রতি গীকবেঞ্চে Mivi One 5G ফোনটি বেশ কিছু স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি Mivi MVNOE নামে দেখা গেছে। এই ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর, 6GB RAM এবং Android 16 দেওয়া হবে। গীকবেঞ্চে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 677 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 1,490 স্কোর পেয়েছে।

15 হাজার টাকার চেয়ে কম দামে হতে পারে লঞ্চ 

Mivi One 5G ফোনটির লঞ্চ হওয়ার পরই এর দাম সম্পর্কে জানা যাবে। কোম্পানির আপকামিং ফোনটি 15,000 টাকার চেয়েও কম দামের সেগমেন্টের ইউজারদের টার্গেট করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে কম দামের Mivi One 5G ফোনটি Snapdragon প্রসেসর সহ একাধিক সস্তা ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

বর্তমানে বিভিন্ন কোম্পানি বাজেট সেগমেন্টে 5G ফোনের পরিবর্তে 4G ফোনের ওপর বেশি জোর দিচ্ছে। তাই কম দামে 5G কানেক্টিভিটি সহ আপকামিং Mivi One 5G ফোনটি ইউজারদের কাছে একটি নতুন বিকল্প হয়ে উঠতে পারে। এই সেগমেন্টে ফোনটি Redmi, Realme এবং Motorola এর মতো ব্র্যান্ডগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

Mivi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Mivi One 5G ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়নি। কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র Snapdragon 5G প্রসেসর এবং লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। গীকবেঞ্চ লিস্টিং সঠিক হলে ফোনটি 6GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Mivi One 5G ফোনের ডিজাইন সম্পর্কে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। লিস্টিঙের মাধ্যমে ফোনের কালার অপশন সম্পর্কে জানা গেছে। এতে গোল কর্নার ডিজাইন সহ ডিসপ্লে দেখা গেছে। অন্যদিকে ফোনের ব্যাক প্যানেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ সম্পর্কেও তথ্য প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটি কেনার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here