Home খবর Modi সরকারের নতুন পরিকল্পনা, শীঘ্রই লঞ্চ হতে পারে দেশীয় মোবাইল OS, প্রতিযোগিতার মুখে Google ও Apple

Modi সরকারের নতুন পরিকল্পনা, শীঘ্রই লঞ্চ হতে পারে দেশীয় মোবাইল OS, প্রতিযোগিতার মুখে Google ও Apple

এতদিন ধরে তথাকথিত ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোনের কথা শুধুই শোনা যেত। এবার খবর পাওয়া গেছে মোদি সরকার দেশে তৈরি Mobile Operating System আনতে চলেছে এবং ইতিমধ্যে এর কাজ‌ও শুরু হয়ে গেছে। সরকারের এই নতুন পদক্ষেপে Google এর Android এবং Apple এর iOS নিশ্চিতভাবে টক্কর পেতে চলেছে। তবে এই স্বদেশী মোবাইল অপারেটিং সিস্টেম কত দিনে মার্কেটে আসবে সেবিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু আসবে এটা নিশ্চিত। এতটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে কারণ এই সম্পর্কিত তথ্য অন্য কেউ নয় স্বয়ং Ministry of Electronics and Information Technology মন্ত্রী Rajeev Chandrashekhar জানিয়েছেন।

indian Mobile Operating System

তিনি জানিয়েছেন, এর জন্য সরকার নতুন নীতি তৈরি করছে যার ফলে দেশেই নতুন অপারেটিং সিস্টেম তৈরি এবং ব‍্যবহার করতে সুবিধা হয়। অফিসিয়ালি এই আপকামিং অপারেটিং সিস্টেমের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। চন্দ্রশেখর জানিয়েছেন বর্তমানে Apple ও Google ছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো অপারেটিং সিস্টেম নেই।

তাঁর কথা অনুযায়ী এই মুহুর্তে দাঁড়িয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে শলাপরামর্শ চলছে। এর জন্য মুখ‍্য ভূমিকা পালন করবে সরকারের নতুন নীতি এবং ‘আত্মনির্ভর ভারত’ এর প্রতি মনোযোগ। সরকারের পক্ষ থেকে স্টার্টআপ এবং অ্যাকাডেমিক ইকোসিস্টেমের মধ্যেই এই অপারেটিং সিস্টেম তৈরি করার মতো ব‍্যাক্তিত্ব খোঁজা হচ্ছে বলে জানা গেছে।

Mobile Operating System

মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন বর্তমানে বিভিন্ন কোম্পানি দেশে হার্ডওয়্যার ইলেকট্রনিক্সের উন্নতি করছে। আর এই কারণেই সরকার গুগল এবং অ্যাপেলের অপারেটিং সিস্টেমকে টক্কর দেওয়ার মতো ইলেকট্রিক প্ল‍্যাটফর্মে কাজ করতে পারছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন