10ই জুলাই ভারতে লঞ্চ হবে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 5.7 ইঞ্চির বেজল লেস ডিসপ্লেওয়ালা মোটো ই5 প্লাস

মোটোরোলার আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করা মোটো ই5 প্লাস নিয়ে কয়েক দিন আগে মোটোরোলা ইন্ডিয়া টুইট করেছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে এই নতুন স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানি এবার ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করেছে। মোটোরোলা ইন্ডিয়া মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়েছে আগামী 10ই জুলাই কোম্পানি ভারতে মোটো ই5 প্লাস লঞ্চ করবে।

মোটোরোলা ইন্ডিয়া মোটো ই5 প্লাস লঞ্চ উপলক্ষে মিডিয়া ইনভাইট পাঠিয়ে দিয়েছে। মোটোরোলার এই দুর্দান্ত ফোনটি আগামী 10ই জুলাই লঞ্চ হবে। কোম্পানি এই ফোনটির লঞ্চ ডেটের সঙ্গে এটাও জানিয়েছে যে ফোনটির আমাজনে এক্সক্লুসিভ সেল চলবে এবং মোটো হাবেও ফোনটি পাওয়া যাবে।

মোটো ই5 প্লাস ব্রাজিলে কিছু দিন আগে লঞ্চ করা হয়েছে। এটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.7 ইঞ্চির ম‍্যাক্স ভিশন ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ব্রাজিলে ফোনটি স্টক অ্যান্ড্রয়েড 8.0 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে। কোম্পানি এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি দিয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য মোটো ই5 প্লাসের ব‍্যাক প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে এবং সেলফির জন্য এল‌ইডি ফ্ল‍্যাশসহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া মোটোরোলার লোগোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

বলে রাখা ভালো কিছু দিন আগে আমাজন ইন্ডিয়া মোটো ই5 ফোনটি তাদের ওয়েবসাইটে লিস্টেড করেছিল। সেখানে ফোনটির ফ্ল‍্যাশ গ্ৰে কালারের কথা ও 10,700 টাকা দামের কথা বলা হয়েছিল। মোটোরোলা ইন্ডিয়া কত দামে ফোনটি লঞ্চ করবে ও কবে থেকে ফোনটি কেনা যাবে তা জানার জন্য লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here