দীর্ঘদিন ধরে Moto E7 সম্পর্কে ক্রমাগত বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। কয়েক দিন আগেই কোম্পানি ভারতে এই ফোনটির বড় ভার্সন অর্থাৎ Moto E7 Plus ফোনটি লঞ্চ করেছে। কিন্তু কোম্পানি এখনও পর্যন্ত তাদের Moto E7 ফোনটির লঞ্চ সম্পর্কে কিছুই জানায়নি। গত জুলাই মাসে আমরা এই ফোনটির লাইভ ইমেজ ও কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছিলাম। আরও একবার আমরা এই ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভ খবর পেয়েছি। একজন টিপস্টার এই ফোনটির দাম সম্পর্কে জানিয়েছেন।
আরও পড়ুন: 8GB RAM ও 6টি ক্যামেরাযুক্ত OPPO Reno 3 Pro কেনার সুবর্ণ সুযোগ, পুজোর আগেই কমে গেল দাম
কালার অপশন
টিপস্টার জানিয়েছেন এই মাসের যে কোনো দিন গ্লোবাল মার্কেটে Moto E7 ফোনটি লঞ্চ করা হতে পারে। তিনি ফোনটির কালার ভেরিয়েন্ট সম্পর্কেও জানিয়েছেন। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে রেড ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
দাম
ইউরোপীয় মার্কেটে Moto E7 এর দাম 120 ইউরো (প্রায় 10,400 টাকা) হতে পারে। আপাতত ভারতে এই ফোনটি কত টাকা দামে লঝ করা হবে সেবিষয়ে কিছুই জানা যায়নি। গত জুলাই মাসে আমরা ফোনটির ফ্রন্ট প্যানেলের ছবি শেয়ার করেছিলাম এবং এখনও ফোনটির ফ্রন্ট প্যানেলের ফোটোই পাওয়া গেছে।
আরও পড়ুন: ColorOS 11 রিভিউ: 7টি পয়েন্টে জেনে নিন এর সমস্ত বিশেষত্ব
স্পেসিফিকেশন
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Moto E7 ফোনটিতে 6.2 ইঞ্চির এইচডি+ এলসিডি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে। এই ফোনে 2 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগের রিপোর্ট থেকে জানা গিয়েছিল, Moto E7 ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 চিপসেট দেওয়া হবে। ফোটোগ্ৰাফির জন্য এতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এছাড়া এর ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,550 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে।
আরও পড়ুন: চলে এল OPPO A73 5G এর ফুল ডিটেইলস, লঞ্চের আগেই জেনে নিন ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন
ডিজাইন
কয়েক আগে আমরা যে ইমেজ ও ভিডিও পেয়েছি তাতে দেখা গেছে এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ দেওয়া হবে। এর টপে অত্যন্ত পাতলা বেজল থাকবে। তবে ফোনটির ডিসপ্লের নিচের দিকে ও দুই সাইডে মোটা বেজল দেখা গেছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও Moto E6 এর চেয়ে যথেষ্ট বেশি হতে চলেছে। মোটো ই6 এ যেখানে ‘ইউ’ শেপে নচ ছিল, যেখানে দাঁড়িয়ে এতে ‘ভি’ শেপের নচ থাকবে। এছাড়া ভিডিও থেকে জানা গেছে এই ফোনে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









