Home খবর 26 জানুয়ারি কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 এর সঙ্গে লঞ্চ হবে Motorola Edge S 5G

26 জানুয়ারি কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 865 এর সঙ্গে লঞ্চ হবে Motorola Edge S 5G

গত বছর এপ্রিল মাসে মোটোরোলা তাদের ‘এজ’ সিরিজে Motorola Edge ও Motorola Edge+ নামের দুটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছিল। এর মধ্যে Motorola Edge+ ফোনটি ভারতেও সেল করা হয় এবং এই ফোনে তৎকালীন প্রিমিয়াম ফিচার যেমন 90 হার্টস ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটের মতো ফিচারযুক্ত। এবার খবর পাওয়া গেছে কোম্পানি তাদের এই ফ্ল‍্যাগশিপ সিরিজের পরিধি আরও বাড়িয়ে আগামী 26 জানুয়ারি Motorola Edge S 5G লঞ্চ করবে।

কোম্পানির পক্ষ থেকে Motorola Edge S 5G এর লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 26 জানুয়ারি একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে টেক মঞ্চে এই ফোনটি পেশ করা হবে। এই দিন ফোনটি চীনে লঞ্চ করা হবে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে সেল করা হবে। Motorola Edge S একটি 5G ফোন হতে চলেছে যা কোয়ালকমের গত সপ্তাহে ঘোষণা করা লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই চিপসেট 3.2 গিগাহার্টস সুপার ফাস্ট স্পীডে প্রসেসিং করে।

Motorola Edge+

Motorola Edge+ ফোনটিতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত এবং 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। এই চিপসেটটি 5জি কানেক্টিভিটিতে কাজ করে। এই ফোনে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত OIS সাপোর্টেড 108 মেগাপিক্সেলের প্রাইমারি টেলিফোটো সেন্সর, 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ও ম‍্যাক্রো ToF সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের লেজার অটোফোকাস লেন্স দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ 30x অপটিক্যাল জুমের ক্ষমতাসম্পন্ন। সেলফির জন্য Motorola Edge+ এ 25 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

মোটোরোলার এই ফ্ল‍্যাগশিপ ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট টার্বো ওয়‍্যারড চার্জ ও 15 ওয়াট ওয়‍্যারলেস চার্জ সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি রিভার্স ওয়‍্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড। যে কোনো ওয়‍্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড স্মার্টফোন এই ফোনের সাহায্যে চার্জ করা যায়। ভারতে Motorola Edge+ ফোনটি 59,999 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন