স্টাইলাস সাপোর্ট সহ লঞ্চ হবে Moto G Stylus 2026 এবং Edge 70 Ultra স্মার্টফোন, লিক হল ডিজাইন এবং ফিচার

আপকামিং Motorola প্রোডাক্ট সম্পর্কে নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে Moto G Stylus 2026 এবং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ Motorola Edge 70 Ultra ফোনের তথ্য জানা গেছে। এর মধ্যে Motorola G Stylus 2026 ফোনের ডিজাইন, ফিচার এবং Ultra মডেলে Stylus থাকার কথা প্রকাশ হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোন সম্পর্কে।

নতুন লিক অনুযায়ী এই প্রথম Motorola Moto G Stylus 2026 (কোডনেম Dallas) ফোনটির সঠিক ডিজাইন দেখা গেছে। এই ফোনটির দুটি কালার অপশনের মধ্যে একটি ল্যাভেন্ডার শেড এবং অপরটি ডার্ক গ্ৰে। ফোনের পাশাপাশি এটির স্টাইলাস পেন‌ও দেখা গেছে।

Motorola তাদের এই আপকামিং ফোনটিতে কোম্পানির চিরাচরিত ডিজাইন বজায় রেখেছে। ফোনের ব্যাক প্যানেলে ইকো লেদার ফিনিশ রয়েছে, ফলে ভালো গ্ৰিপের পাশাপাশি প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। ফোনের ক্যামেরা সেট‌আপে তিনটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ সহ মোট চারটি কাট‌আউট দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা মডিউল ব্যাক প্যানেল থেকে কিছুটা উঁচু, তবে এতেও লেদার কভার যোগ করা হয়েছে। অর্থাৎ ডিজাইন বেশ ক্লিন এবং ইউনিফর্ম হতে পারে। ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন রয়েছে। এক‌ইভাবে নিচের দিকে স্টাইলাস স্লট থাকতে পারে।

Moto G Stylus 2026 ফোনে 6.7-ইঞ্চির OLED 120Hz ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসরের সাক্সেসার বা MediaTek 7-সিরিজের চিপ, 8GB/12GB RAM এবং 128GB/256GB স্টোরেজ যোগ করা হতে পারে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট থাকার সম্ভাবনা রয়েছে।

ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং ম্যাক্রো/ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনে কমপক্ষে 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এর সঙ্গে 68W ফাস্ট চার্জিং ফিচার এবং সম্ভবত 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP68 রেটিং দেওয়া হতে পারে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করতে পারে। এই ফোনটির ওজন 200 গ্ৰামের চেয়ে কম রাখা হবে বলে জানা গেছে।

2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে Moto G Stylus 2026 ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনের দাম $399-$449 (প্রায় 35,000 থেকে 40,000 টাকা) রাখা হতে পারে। ফলে এই ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে ভালো অপশন হয়ে উঠতে পারে।

অপরদিকে কোম্পানির আপকামিং Motorola Edge 70 Ultra ফোনটি 2026 সালের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ হতে পারে। লিক অনুযায়ী এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হবে ফোনটির স্টাইলাস সাপোর্ট। তবে স্টাইলাস ফোনের ভেতর কোনো স্লটের মধ্যে থাকবে না কি আলাদাভাবে বাইরে দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। এই বিষয়ে অদূর ভবিষ্যতে আরও তথ্য পাওয়া যাবে। ফোনটিতে Motorola বেসিক স্টাইলাস দেওয়া হবে না কি Samsung S Pen এর মতো অ্যাডভান্স পেন যোগ করা হবে সেটিও দেখার।

যেসব ইউজাররা দৈনন্দিন কাজ, নোট লেখা, স্কেচিং এবং ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য একটি সস্তা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Moto G Stylus 2026 ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। অপরদিকে Motorola Edge 70 Ultra ফোনটি প্রফেশনাল এবং পাওয়ার ইউজারদের জন্য পেশ করা হতে পারে। ফোনটি ফটোগ্রাফি, মাল্টি টাস্কিং এবং বিজনেস স্টাইলাস ব্যাবহারের জন্য প্রিমিয়াম স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে।

যারা স্টাইলাস, ভালো ব্যাটারি, OLED ডিসপ্লে এবং সুন্দর পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Moto G Stylus 2026 এবং Edge 70 Ultra ফোনদুটি দারুণ অপশন হয়ে উঠবে। ইউজাররা এই দুটি ফোনের জন্য অপেক্ষা করতে পারেন।

(সোর্স)

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here