আজকের দিনে দাঁড়িয়ে বাজারে বড় ব্যাটারি এবং অসাধারণ পারফরমেন্স স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। বিভিন্ন ব্র্যান্ড বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করছে। এই ধারা বজায় রেখে Motorola চীনে তাদের নতুন Moto G100 স্মার্টফোনটি লঞ্চ করেছে। যারা কম দামে দারুণ ফিচার এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Moto G100 স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। জানিয়ে রাখি এর আগে ব্র্যান্ড জুলাই মাসে তাদের Moto G100 Pro ফোনটি লঞ্চ করেছিল। এবার এই সিরিজের ভ্যানিলা মডেল Moto G100 স্মার্টফোনটি পেশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G100 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
নতুন Moto G100 স্মার্টফোনটিতে 6.72 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1050 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে DC Dimming টেকনোলোজি রয়েছে, ফলে চোখ সুরক্ষিত রাখতে সাহায্য করে।
প্রসেসিঙের জন্য Moto G100 স্মার্টফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি 12GB পর্যন্ত LPDDR4X RAM ও 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। তবে এই স্মার্টফোনটিতে মাইক্রো স্লট দেওয়া হয়নি, এই প্রাইস রেঞ্জে এতটা স্পেস যথেষ্ট।
ফটোগ্রাফির জন্য Moto G100 স্মার্টফোনটিতে 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড ম্যাক্রো লেন্স সহ ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
সবচেয়ে বড় বিশেষত্ব হল Moto G100 স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র একবার চার্জ করলেই সারাদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Android 15 এবং ব্র্যান্ডের লেটেস্ট UI অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে ইউজাররা স্মুথ ও ক্লিন সফটওয়্যার পারফরমেন্স উপভোগ করতে পারবে।
স্মার্টফোনটিতে NFC সাপোর্ট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গ্রাফাইট কুলিং সিস্টেম এবং IP64 রেটিং ফিচারগুলি রয়েছে। এই স্মার্টফোনটির ওজন 210 গ্রাম এবং এটি ব্যাক এয়ার ন্যানো লেদার ফিনিশ সহ পেশ করা হয়েছে, ফলে স্মার্টফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যায়। এছাড়া স্মার্টফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যা দুর্দান্ত অডিও এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।
চীনের বাজারে নতুন Moto G100 স্মার্টফোনটির 12GB + 256GB ভেরিয়েন্ট 1,399 ইউয়ান (প্রায় 17,400 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি Obsidian Black, Sky Blue, এবং Emerald Green তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে।
Moto G100 স্মার্টফোনটি এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Redmi Note 14, iQOO 10x এবং realme 15x স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। Moto G100 স্মার্টফোনটি ব্যাটারি, ডিজাইন এবং পারফরমেন্স ও সফটওয়্যারের দিক দিয়ে এগিয়ে থাকতে পারে।
যারা বড় ব্যাটারি, ক্লিন সফটওয়্যার এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Moto G100 স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। তবে যদি ইউজাররা আরও ভালো পারফরমেন্স চাইছেন এবং ব্র্যান্ড নিয়ে কোনো ধরনের সিলেকশন নেই, তাহলে এই দামে বাজারে উপস্থিত অন্যান্য অপশনগুলি দেখতে পারেন।











