Home খবর 6720mAh ব্যাটারি, 12GB RAM, 32MP সেলফি ক্যামেরা সহ চীনে লঞ্চ হল Moto G100 Pro, জেনে নিন দাম

6720mAh ব্যাটারি, 12GB RAM, 32MP সেলফি ক্যামেরা সহ চীনে লঞ্চ হল Moto G100 Pro, জেনে নিন দাম

চীনে Motorola তাদের মিড রেঞ্জে Moto G100 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। এই ফোনটিতে শক্তিশালী Dimensity 7300 প্রসেসর, অসাধারণ 6.67 ইঞ্চির ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে এবং 6,720mAh বড় ব্যাটারির মতো ফিচার যোগ করা হয়েছে। এর ফলে অসাধারণ মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G100 Pro স্মার্টফোনের দাম এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।

Moto G100 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G100 Pro স্মার্টফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফ্ল্যাট 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস সহ Gorilla Glass 7i প্রোটেকশন সাপোর্ট করে।

প্রসেসর: স্মার্টফোনটিতে MediaTek এর নতুন Dimensity 7300 চিপসেট দেওয়া হয়েছে, জার ফলে দুর্দান্ত পারফরমেন্স এবং ব্যাটারি এফিসিয়েন্সি পাওয়া যায়।

RAM এবং স্টোরেজ: Moto G100 Pro স্মার্টফোনটি 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্ট সহ 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা: Moto G100 Pro স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি এবং চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G100 Pro স্মার্টফোনটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,720mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

সফটওয়্যার: নতুন মোটোরোলা স্মার্টফোনটি Android 15 এবং Hello UI সহ লঞ্চ করা হয়েছে।

অন্যান্য ফিচার: Moto G100 Pro স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার সহ Dolby Atmos, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং, MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: স্মার্টফোনটির ডায়মেনশন 161.21 x 74.74 x 7.87mm এবং ওজন মাত্র 198 গ্রাম।

Moto G100 Pro এর দাম এবং কালার অপশন

সোর্স