Home খবর 10 ডিসেম্বর বাজেট রেঞ্জে আসতে চলেছে Moto G35 5G, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

10 ডিসেম্বর বাজেট রেঞ্জে আসতে চলেছে Moto G35 5G, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

মোটোরোলা তাদের বাজেট ফ্রেন্ডলি Moto G35 5G স্মার্টফোন ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে Moto G55 5G ফোনটি গ্লোবাল বাজারে পেশ করার পর, এবার 10 ডিসেম্বর ফোনটি অফিসিয়ালি ভারতে লঞ্চ করতে চলেছে। শপিং সাইট Flipkart এবং Motorola India ওয়েবসাইটের মাধ্যমে লঞ্চ ডেট জানানো হয়েছে। ফ্লিপকার্টের মাইক্রো সাইট অনুযায়ী গ্লোবাল মডেলের মতোই ভারতীয় মেডেলের একইরকম স্পেসিফিকেশন থাকবে। তবে লঞ্চের পরই ভারতীয় মডেলের দাম, স্টোরেজ সম্পর্কে জানা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G55 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট ডিটেইলস সম্পর্কে।

Moto G35 5G এর ভারতীয় লঞ্চ ডেট

আগেই জানিয়েছি কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের জন্য ডেডিকেটেড পেজ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ফোনের লঞ্চ ডেট এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে জানানো হয়েছে ফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে এবং কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের জন্য “Extra Hai” ট্যাগলাইন দেওয়া হয়েছে।

স্টাইলের দিক দিয়ে ফোনের তিনটি অপশনই ভালো এবং সব মডেলে প্রিমিয়াম ভেগান লেদার ব্যাক দেওয়া হয়েছে। ফোনটি গ্রিন, রেড এবং ব্ল্যাকের মতো কালার অপশনে লঞ্চ করা হবে। তবে আগামী 10 ডিসেম্বর দাম এবং ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য জানা যাবে।

Moto G35 5G এর স্পেসিফিকেশন (কনফার্ম)