Motorola যেন একদিনেই স্মার্টফোনের বন্যা বইয়ে দেবে! কোম্পানির পক্ষ থেকে একদিকে তাদের অ্যাডভান্স Moto Razr 70 সিরিজ পেশ করা হয়েছে। অন্যদিকে কোম্পানি মিড-রেঞ্জে তাদের Moto G37, Moto G87 এবং Moto G47 5G স্মার্টফোনগুলি পেশ করেছে। Motorola Razr 70 সিরিজের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন, Moto G37 স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন এবং Moto G87 স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G47 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Motorola Moto G47 5G ফোনটি Android 16 বেস্ড Hello UX অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের হন ফোনে পারফরম্যান্সের জন্য এতে 6ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 পরশয়ের দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এটি দুই বছর পুরনো সিপিইউ। তাই প্রসেসিঙের দিক দিয়ে এটি মোটোরোলা ফ্যানদের হতাশ করতে পারে।
Moto G47 5G স্মার্টফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1080 নিটস হাই ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Moto G47 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 3x লসলেস জুম সাপোর্টেড 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স ও থার্ড 2-in-1 লাইট সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G47 5G ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G47 5G ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডে এই ব্যাটারি কিছুটা ছোট বলে মনে হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 20W ফাস্ট চার্জিং এবং 6W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফলে এই ফোনের সাহায্যে ইয়ারবাডস, স্মার্টওয়াচ বা অন্যান্য ফোন চার্জ করা যাবে।
Moto G47 5G স্মার্টফোনে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফায়েড বডি দেওয়া হয়েছে, এর ফলে নিচে পড়ে গেলে বা পাথরের সাথে ধাক্কা খেলে সুরক্ষিত থাকবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ব্লুটুথ সহ NFC সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

গ্লোবাল বাজারে Motorola Moto G47 ফোনটি 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফোনের প্রাথমিক দাম €319 ইউরো অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 34,480 টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Moto G47 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। গ্লোবাল মার্কেটে ফোনটি Pantone Nautical Blue, Pantone Fuchsia Red এবং Pantone Impenetrable কালার অপশনে সেল করা হবে।











