20,000 টাকার কম দামে এপ্রিলে লঞ্চ হবে Moto G52 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Motorola বর্তমানে তাদের নতুন G-সিরিজ স্মার্টফোন Moto G52 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। 91mobiles এর এক্সক্লুসিভ রিপোর্টে এটি নিশ্চিত করা হয়েছে যে শীঘ্রই Motorola-এর আসন্ন স্মার্টফোনটি লঞ্চ হবে। সূত্র অনুযায়ী, মটোরোলার এই স্মার্টফোনটি এপ্রিলের শেষ নাগাদ ভারতে লঞ্চ হতে পারে। শুধু তাই নয়, ভারতে Motorola-এর আসন্ন Moto G52 স্মার্টফোনটির দাম কত হবে সেটাও লিক হয়েছে। এই Motorola স্মার্টফোনটি ভারতে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। Motorola-এর আসন্ন স্মার্টফোনটি মার্কেটে Redmi Note 11 Pro Plus 5G এবং Realme 9 5G স্মার্টফোন দুটিকে কড়া টক্কর দেবে।

Moto G52 এর স্পেসিফিকেশন

কোম্পানি ইতিমধ্যেই ইউরোপে Moto G52 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই Motorola স্মার্টফোনটিতে 2400×1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.6-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে আছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz, অ্যাসপেক্ট রেশিও 20:9। 91mobiles-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, Moto G52 স্মার্টফোনটি একটি 6.5-ইঞ্চি 90Hz FHD+ রেজোলিউশন pOLED ডিসপ্লে সহ পেশ করা হবে। এটি AMOLED এর তুলনায় বেশি শক প্রুফ। এই ফোনটি স্লিম বেজেল এবং হালকা ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটির ওজন মাত্র 169 গ্রাম এবং সাইজ 160.98 x 74.46 x 7.99 mm।

Motorola-এর আসন্ন Moto G52 স্মার্টফোন টি Qualcomm-এর Snapdragon 680 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে। এর সাথে ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4GB/6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে। Motorola-এর আসন্ন Moto G52 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে 50MP। এর সাথে ফোনটিতে একটি 8MP আল্ট্রা ওয়াইড/ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হবে।

এই Motorola স্মার্টফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সাথে Moto G52 স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই Motorola স্মার্টফোনটি Android 12 OS সহ লঞ্চ হবে। এর সাথে এই ফোনটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3.5 mm অডিও জ্যাক এবং Dolby Atmos সহ স্টেরিও স্পিকারের সাপোর্ট সহ আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here