Highlights
- চীনে 5 সেপ্টেম্বর লঞ্চ হবে Moto G54 5G।
- এতে Dimensity 7020 প্রসেসর থাকতে পারে।
- এই ফোনে 6000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
মোটোরোলার আপকামিং স্মার্টফোন Moto G54 5G এর লঞ্চ ডেট নিশ্চিত হয়ে গেছে। কোম্পানির হোম মার্কেট চীনে এই ফোনটি 5 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। লঞ্চের আগেই এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: 24GB RAM, 240W চার্জিং সহ লঞ্চ হল Realme GT 5, জেনে নিন দাম
Moto G54 5G এর স্পেসিফিকেশন (লিক)
বিভিন্ন রিপোর্টের মাধ্যমে মোটোরোলার নতুন 5G ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
- 6.5″ 120Hz Display
- MediaTek Dimensity 7020 Processor
- 12GB RAM + 256GB Storage
- 50MP OIS Camera
- 30W 6000mAh Battery
ডিসপ্লে: Moto G54 ফোনটিতে 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে।। 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে।
প্রসেসর: এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 চিপসেটে রান করতে পারে।
স্টোরেজ: কোম্পানি এই আপকামিং ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করতে পারে। এই ফোনটির 8GB RAM + 128GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ দুটি মডেল লঞ্চ করা হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স পাওয়া যাবে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গেছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G54 5G ফোনটিতে দীর্ঘ ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে 30 ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্টও পাওয়া যাবে।
অন্যান্য: এই ফোনে ডুয়েল স্পিকার, দুটি মাইক্রোফোন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনল্ক ফিচার দেওয়া হতে পারে।
ওএস: Moto G54 5G ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মাই ইউএক্স যোগ করা হতে পারে।
ওজন এবং ডায়মেনশন: Moto G54 5G ফোনের ডায়মেনশন 161.56 x 73.82 x 8.89 এমএম এবং ওজন 196 গ্রাম হবে বলে জানা গেছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3, ডুয়েল সিম 5G এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচার থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
