50MP OIS Camera সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G55 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

মোটোরোলা গ্লোবাল মঞ্চ থেকে তাদের ‘জি’ সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন দুটি Moto G55 এবং Moto G35 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনদুটি 5G সাপোর্টেড মিড বাজেট রেঞ্জে পেশ করা হয়েছে। নতুন Moto G35 স্মার্টফোনটি সম্পর্কে ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G55 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।

Moto G55 5G এর ছবি

Moto G55 5G এর স্পেসিফিকেশন

  • 6.5″ FHD+ 120Hz ডিসপ্লে
  • MediaTek Dimensity 7025 প্রসেসর
  • 12GB RAM + 256GB স্টোরেজ
  • 50MP OIS Rear ক্যামেরা
  • 16MP Selfie ক্যামেরা
  • 33W 5,000mAh ব্যাটারি

ডিসপ্লে: Moto G55 5G স্মার্টফোনটি পাঞ্চ-হোল স্টাইল সহ আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.5 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে রাউন্ড এস সহ ফ্ল্যাট ডিসপ্লে এবং নীচের দিকে হাল্কা চৌওড়া বেজাল রয়েছে।

প্রসেসর: জানিয়ে রাখি Moto G55 5G স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং মোটোরোলার হ্যালো ইউআই সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0গীকাহার্টস থেকে 2.5গীকাহার্টস পর্যন্ত ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে Cortex-A55 এবং Cortex-A78 কোর রয়েছে।

স্টোরেজ: গ্লোবাল বাজারে Moto G55 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM, 8GB RAM এবং 12GB RAM রয়েছে। এই ফোনটি বাজারে 128GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি বিভিন্ন বাজারে এই ফোনটির আলাদা আলাদা মডেল আসবে। ভারতে Moto G55 5G ফোনটি কোন ভেরিয়েন্টে পেশ করা হবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G55 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Moto G55 5G ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

Moto G55 এর দাম

Moto G55 ফোনটির গ্লোবাল দাম €249 ইউরো থেকে শুরু। এই ফোনটির ভারতীয় দাম 23,000 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির অন্যান্য ভেরিয়েন্টের দাম এবং ভারতে সেল সম্পর্কে কিছু জানানো হয়নি। ইউরোপে এই মোটোরোলা স্মার্টফোনটি Forest Grey এবং vegan leather সহ Twilight Purple ও Smoky Green এর মতো কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here