Home খবর 5200mAh ব্যাটারি, Dimensity 7060 চিপসেট, 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G56 5G, জেনে নিন ডিটেইলস

5200mAh ব্যাটারি, Dimensity 7060 চিপসেট, 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G56 5G, জেনে নিন ডিটেইলস

Motorola তাদের বাজেট রেঞ্জে নতুন Moto G56 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এই ফোনটিতে Dimensity 7060 প্রসেসর, 6.72 ইঞ্চির বড় ডিসপ্লে, 50MP Sony ক্যামেরা এবং Dolby Atmos স্পিকারের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির দাম £199.99 অর্থাৎ প্রায় 21,000 টাকা থেকে শুরু। শীঘ্রই ফোনটি অন্যান্য বাজারেও পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G56 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Moto G56 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Moto G56 5G ফোনটিতে 6.72 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে এই ফোনে AMOLED প্যানেল দেওয়া হয়নি, তা সত্ত্বেও ডিসপ্লে কালার, ব্রাইটনেস এবং স্মুথ স্ক্রলিঙের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং স্ক্রিন টু-বডি রেশিও 87 শতাংশ রয়েছে।

প্রসেসর ও সফটওয়্যার

Moto G56 5G ফোনটিতে MediaTek এর Dimensity 7060 প্রসেসর দেওয়া হয়েছে, যা এই প্রাইস রেঞ্জে একটি শক্তিশালী এবং এনার্জি এফিসিয়েন্সি প্রসেসর বলে মনে করা হয়। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে।

RAM ও স্টোরেজ

Moto G56 5G ফোনটিতে 8GB RAM সহ 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এটি মাইক্রো SD কার্ডের সাহায্যে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি থাকার পরও ফোনটির ওজন মাত্র 200 গ্রাম।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Moto G56 5G ফোনে রেয়ার প্যানেলে PDAF এবং Quad Pixel ফিচারযুক্ত 50MP Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া ক্যামেরা সফটওয়্যার হিসাবে Auto Night Vision, Portrait Mode, Pro Mode এবং 8x ডিজিটাল জুমের মতো AI ফিচার রয়েছে।

অন্যান্য ফিচার

দুর্দান্ত অডিও কোয়ালিটির জন্য এই ফোনে Dolby Atmos সহ ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। একইসঙ্গে ফোনটিতে Google Assistant সাপোর্ট, Motorola ThinkShield সিকিউরিটি, Wi-Fi 6, Bluetooth এবং কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য NFC সাপোর্ট যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি এবং বিল্ড

এই ফোনটিতে ডুয়েল সিম সাপোর্ট করে, অর্থাৎ একটি ফিজিক্যাল সিম এবং একটি eSIM ব্যবহার করা যাবে। একইসঙ্গে ফোনটিতে মাইক্রো SD কার্ডের জন্য একটি আলাদা স্লটও দেওয়া হয়েছে। ফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট মজবুত এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 ও IP69 রেটিং যোগ করা হয়েছে।

Moto G56 5G এর দাম এবং সেল