Motorola নেক্সট জেনারেশন মিড বাজেট রেঞ্জে তাদের Moto G56 5G স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি গত বছরের Moto G55 5G ফোনের আপগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। 2025 সালের মার্চ মাসে ফোনের কালার, স্টোরেজ ভেরিয়েন্ট এবং ইউরোপীয় দাম সম্পর্কে জানা গিয়েছিল। এবার একটি নতুন লিকের মাধ্যমে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি আপকামিং ফোনটি একটি নতুন কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছিল।
Moto G56 5G এর স্পেসিফিকেশন এবং ডিজাইন (লিক)
টিপস্টার Evan Blass Moto G56 5G ফোনের স্পেসিফিকেশন শিট শেয়ার করেছে। এটি Motorola ফোনের “Bogota” কোডনেম হবে বলে জানানো হয়েছে।
- ডিসপ্লে: ফোনটিতে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1000 নিটস পিক ব্রাইটনেস এবং Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে আপকামিং MediaTek এর Dimensity 7060 (6nm) চিপসেট দেওয়া হতে পারে। এই প্রসেসরে 2.6GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex A78 কোর এবং 2GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex A55 কোর রয়েছে। একইসঙ্গে IMG BXM-8-256 GPU থাকবে। এটি আগের Moto G55 ফোনের Dimensity 7025 চিপের তুলনায় দ্রুত প্রসেসিং করবে।
- স্টোরেজ: Moto G56 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে 4GB/8GB LPDDR4x RAM এবং 128GB/256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। ফোনটিতে microSD কার্ড স্লট ডেটা হতে পারে, এর সাহায্যে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এটি একটি হাইব্রিড সিম স্লট হতে পারে।
- সফটওয়্যার: ফোনটি Android 15 এবং Hello UI সহ কাজ করতে পারে। ভ্যানিলা মডেলে 1 বড় Android আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হবে, তবে টপ মডেলে 2 Android আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট থাকবে বলে আশা করা হচ্ছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5200mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
- অন্যান্য: ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, USB টাইপ-C পোর্ট, ডলবি অ্যাটমোসসহ স্টেরিও স্পিকার, IP69 ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, Wi-Fi 6, Bluetooth 5.3, এবং বেস কিছু দেশে NFC সাপোর্ট দেওয়া হবে। এবার ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হতে পারে।
- ডিজাইন: ফোনের ওজন প্রায় 200 গ্রাম হতে পারে, এটি Moto G55 ফোনের (182 গ্রাম) থেকে বেশি ওজন। এই ফোনের ডায়মেনশন 165.75 x 76.26 x 8.35mm। এবার পেছনের ক্যামেরা মডিউলে স্কয়ার ও সার্কেলের কম্বিনেশনে ‘Squircle’ ডিজাইন থাকবে, এতে চারটি কাটআউট দেওয়া হবে, কিন্তু দুটি ক্যামেরাই একইসঙ্গে কাজ করবে।
চারটি কালার অপশনে হবে লঞ্চ:
- Pantone Black Oyster
- Pantone Grey Mist
- Pantone Dazzling Blue
- Pantone Dill (নতুন কালার)
Moto G56 5G এর দাম এবং সেল (লিক)
আগের Moto G55 ফোনটি ভারতে সেল করা হয়নি, তাই আপকামিং Moto G56 ফোনটিও ভারতে লঞ্চ করা হবে না বলে আশা করা হচ্ছে। গ্লোবাল বাজারে ফোনের 8GB + 256GB ভেরিয়েন্টের দাম প্রায় 250 ইউরো (অর্থাৎ প্রায় 24,000 টাকা) রাখা হতে পারে। 2024 সালের অগাস্ট মাসে G55 ফোনটি লঞ্চ করা হয়েছিল, তবে লিক অনুযায়ী Moto G56 ফোনটি তার আগেই পেশ করা হবে।
