Motorola তাদের G-সিরিজে স্মার্টফোনের সংখ্যা বাড়াতে চলেছে। শীঘ্রই কোম্পানি এই সিরিজের অধীনে Moto G67 এবং Moto G77 ফোনটি লঞ্চ করতে পারে। গ্রিক অনলাইন রিটেইল লিস্টিঙের মাধ্যমে এই বিষয়ে জানা গেছে। এই ফোনগুলি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। এর ফলে ভবিষ্যতে ইউজারদের কাছে এই মিড রেঞ্জ ফোনটি একটি অসাধারণ অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G67 এবং Moto G77 ফোনগুলির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
লিস্টিং অনুযায়ী Moto G67 এবং Moto G77 ফোনদুটির ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রায় একইরকম হতে পারে। তবে প্রসেসর, RAM এবং ক্যামেরার দিক দিয়ে ফোনদুটির মধ্যে পার্থক্য থাকতে পারে। Moto G67 ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে Moto G77 ফোনটিতে শক্তিশালী Dimensity 6400 প্রসেসর দেওয়া হতে পারে। Moto G67 ফোনটিতে 4GB LPDDR4x RAM এবং Moto G77 ফোনটিতে 8GB LPDDR4x RAM থাকবে বলে জানা গেছে। উভয় ফোনেই 128GB UFS 2.2 স্টোরেজ থাকবে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
Moto G67 এবং Moto G77 ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5K Extreme AMOLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1272 x 2772 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 5000 নিটস পীক ব্রাইটনেস এবং Corning Gorilla Glass 7i প্রোটেকশন থাকবে বলে আশা করা হচ্ছে। এই আপগ্রেডের মাধ্যমে কোম্পানির Moto G সিরিজ মিড রেঞ্জ ইউজাররা প্রিমিয়াম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করতে পারবেন।
ক্যামেরার দিক দিয়ে Moto G67 এবং Moto G77 ফোনদুটি মধ্যে পার্থক্য দেখা যাবে। একদিকে Moto G67 ফোনটিতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে, Moto G77 ফোনটিতে 108MP হাই-রেজোলিউশন প্রাইমারি সেন্সর থাকতে পারে। দুইটি ফোনেই 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এছাড়া উভয় ফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি ও ডিউরেবিলিটির দিক থেকে Motorola এর আপকামিং ফোনগুলি উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Moto G67 এবং Moto G77 ফোনদুটিতেই 5200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে চার্জ করার জন্য 30W টার্বো চার্জিং ফিচার থাকবে। এছাড়া এই ফোনগুলি IP64 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং এবং MIL-STD 810H সার্টিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে।
কানেক্টিভিটিড় জন্য উভয় স্মার্টফোনেই 5G সাপোর্ট, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, GLONASS, USB Type-C এবং NFC মতো ফিচার দেওয়া হতে পারে। এই ফোনদুটি Android 16 সহ লঞ্চ করা হতে পারে। এর ফলে লেটেস্ট ফিচার এবং সিকিউরিটি পাওয়া যাবে।
যারা ভালো ডিসপ্লে, বড় ব্যাটারি, মজবুত বিল্ড কোয়ালিটি এবং 5G কানেক্টিভিটি সহ মিড-রেঞ্জ সেগমেন্টে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Moto G67 এবং Moto G77 ফোনগুলি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। কোম্পানি এই ফোনদুটি কবে এবং কত দামে লঞ্চ করবে তা পরবর্তী সময়ে বোঝা যাবে। যারা ভবিষ্যতে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আসন্ন ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে অফিসিয়াল তথ্য প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











