6.4 ইঞ্চির ডিসপ্লে ও 4000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Moto G8, জেনে নিন দাম

অবশেষে আজ টেক কোম্পানি মোটোরোলা তাদের Moto G8 স্মার্টফোন লঞ্চ করে দিল। এর আগে কোম্পানি Moto G8 সিরিজে Moto G8 Plus, Moto G8 Power এবং Moto G8 Play স্মার্টফোন লঞ্চ করেছে। Moto G7 এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে Moto G8 এ কিছু অ্যাডভান্স ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 9999।টাকা দামে লঞ্চ হল Realme 5i এর নতুন ভেরিয়েন্ট, ফোনে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরা

আপাতত ব্রাজিলের ওয়েবসাইটে Moto G8 লিস্টেড করা হয়েছে। এই ওয়েবসাইটে ফোনটির দাম BLR 1,299 (প্রায় 21,000 টাকা)। কোম্পানি এই ফোনটি Pearl White ও Neon Blue কালার ভেরিয়েন্টে পেশ করেছে। মোটোরোলা তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে Moto G8 ফোনটি খুব তাড়াতাড়ি এশিয়া, অষ্ট্রেলিয়া, ইউরোপ ও ল‍্যাটিন আমেরিকার বিভিন্ন মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে।

স্পেসিফিকেশন

কোম্পানি Moto G8 ফোনটিতে 720 × 1560 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ম‍্যাক্স ভিশন এইচডি+ ডিসপ্লে দিয়েছে এবং এই ফোনটির আসপেক্ট রেশিও 19:9। Moto G8 ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 SoC তে রান করে। এছাড়া এই ফোনে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 যোগ করা হয়েছে। এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ‌ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Realme এর বাজিমাত, লঞ্চ হল বাজেট ক‍্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ফোন Realme 6 Pro

ফোটোগ্রাফির জন্য Moto G8 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Moto G8 এ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Moto G8 এ 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনের বক্সে ফোনের সঙ্গে 10 ওয়াটের চার্জার‌ই দেওয়া হয়। কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ব্লুটুথ 5.0, ওয়াইফাই 802.11 বি/জি/এন, জিপিএস, এ-জিপিএস, এলটিইপিপি, এস‌ইউপিএল এবং গ‍্যালিলিও অপশন আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here