শীঘ্রই Motorola তাদের G-সিরিজের নতুন Moto G86 স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি গতবছর Moto G85 ফোনটি চীনে Motorola S50 Neo নামে রিব্র্যান্ড করা হয়েছিল। তাই G86 ফোনটি চীনে Motorola S60 Neo নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। TENAA সার্টিফিকেশন সাইটে XT2527-3 মডেল নাম্বার সহ আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা Moto G86 ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Motorola S60 Neo/ Moto G86 এর TENAA লিস্টিং (সম্ভাব্য)
- ডিসপ্লে: TENAA লিস্টিং অনুযায়ী Motorola S60 Neo ফোনটিতে 1220 x 2712 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K OLED দেওয়া হতে পারে।
- প্রসেসর: ফোনটিতে 2.5GHz অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর থাকবে বলে জানা গেছে।
- স্টোরেজ: এই স্মার্টফোনে 8GB, 10GB, 12GB এবং 16GB RAM অপশন থাকতে পারে। একইসঙ্গে 128GB থেকে শুরু করে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। এর পাশাপাশি ফোনটিতে স্টোরেজ বাড়ানোর জন্য microSD কার্ড স্লটও থাকতে পারে।
- ব্যাটারি: লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 6520mAh রেটেড ব্যাটারি দেওয়া হয়েছে, তবে এর টিপিক্যাল ভ্যালু 6720mAh পর্যন্ত হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। জানিয়ে রাখি বেশ কিছু বাজারে ফোনটি 5200mAh ব্যাটারির ভেরিয়েন্টেও লঞ্চ করা হতে পারে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Motorola S60 Neo ফোনটিতে 50MP + 8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
- অন্যান্য: সিকিউরিটির জন্য আপকামিং ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানা গেছে। অন্যান্য রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে Dolby Atmos সাপোর্টেড ডুয়েল স্পিকার সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং এবং MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হবে।
- ওজন এবং ডায়মেনশন: ফোনের ডায়মেনশন 161.21 x 74.74 x 8.65mm এবং ওজন 192 গ্রাম হবে বলে জানা গেছে।