Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Moto G86 Power 5G স্মার্টফোনের কালার ভেরিয়েন্ট এবং স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Moto G86 Power 5G স্মার্টফোনের কালার ভেরিয়েন্ট এবং স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস

মোটোরোলা তাদের নতুন Moto G86 Power 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়ে জানানো হয়নি, কিন্তু লিকের মাধ্যমে নতুন ফোনের কালার ভেরিয়েন্ট এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে জানা গেছে। অ্যান্ড্রয়েড হেডলাইন্সের রিপোর্ট অনুযায়ী Moto G86 Power 5G ফোনটি ক্রাইস্যান্থেমাম, কসমিক স্কাই, গোল্ডেন সাইপ্রাস এবং স্পেলবাউন্ডের মতো চারটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। তবে প্রতিটি ফোনের ব্যাক টেক্সচার আলাদা রাখা হবে। স্পেলবাউন্ড মডেলটিতে ইকো লেদার ফিনিশ থাকবে, তবে বাকি মডেলে প্লাস্টিক ডিজাইন দেখা যাবে।

Moto G86 Power 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

মোটোরোলা এই ফোনটি Moto G86 ফোনের মতো দেখাচ্ছে। তবে বড় ব্যাটারির জন্য মোটা এবং ভারী লাগছে। নিচে Motorola Moto G86 Power 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল:

কবে হতে পারে লঞ্চ?

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ফোনটি জুন মাসের দিকে লঞ্চ করা হতে পারে। Moto G86 Power 5G ফোনটির স্পেসিফিকেশন এবং রেন্ডার প্রকাশ্যে এসেছে, এর ফলে ফোনটির স্ট্যান্ডার্ড এবং পাওয়ার মডেল একইসঙ্গে পেশ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।