আজ Motorola ভারতের বাজারে তাদের নতুন Moto G96 5G ফোনটি লঞ্চ করেছে। এই মিড বাজেট রেঞ্জের ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। Moto G96 5G ফোনটির ব্যাক প্যানেলে 50MP ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা সহ 144Hz pOLED 3D Curved ডিসপ্লে সাপোর্ট করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G96 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Moto G96 5G এর দাম
- 8GB RAM + 128GB Storage – 17,999 টাকা
- 8GB RAM + 256GB Storage – 19,999 টাকা
Moto G96 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। ফোনের 128GB স্টোরেজ অপশনের দাম 17,999 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম 19,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি vegan leather প্যাটার্ন সহ PANTONE Greener Pastures, PANTONE Cattleya Orchid, PANTONE Ashleigh Blue এবং PANTONE Dresden Blue এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Moto G96 5G এর স্পেসিফিকেশন
- Qualcomm Snapdragon 7s Gen 2
- 8GB RAM + 256GB Storage
- 8GB RAM Boost
- 6.67″ pOLED 3D Curved Display
- 50MP Rear Camera
- 32MP Front Camera
- 33W 5,500mAh Battery
ডিসপ্লে
Moto G96 5G ফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 3ডি কার্ভ প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন রয়েছে। এই ফোনের পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট, 300 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 1600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর
Moto G96 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং লেটেস্ট Hello UI সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই 8- কোর প্রসেসরে 1.95GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোয়াড কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোয়াড কোর সিপিইউ রয়েছে। আমাদের টেস্টে ফোনটি 6,25,098 AnTuTu স্কোর পেয়েছে।
স্টোরেজ
ভারতে Moto G96 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে LPDDR4X RAM রয়েছে। এই ফোনে RAM বুস্ট ফিচার রয়েছে, ফলে 8GB ফিজিক্যাল RAM এবং 16GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM (8GB RAM +16GB RAM) ব্যাবহার করা যাবে। ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটিতে UFS 2.2 storage ফিচার সাপোর্ট করে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Moto G96 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ ও OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। এটি Sony LYT700C সেন্সর যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 118.6° FOV এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল Ultrawide + Macro ভিশন লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G96 5G ফোনটিতে শক্তিশালী 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 10 ঘন্টা 53 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি চার্জ করার জন্য ফোনে 33ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
Moto G96 5G এর ফিচার
- এই ফোনটিতে 13 5G Bands দেওয়া হয়েছে, এর ফলে সমস্ত সিমে ফাস্ট ইন্টারনেট পাওয়া যাবে।
- ডেটা সেফটির জন্য ফোনটিতে Moto Secure Thinkshield প্রোটেকশন দেওয়া হয়েছে।
- চোখের সুরক্ষার জন্য ফোনের স্ক্রিনে SGS Low Blue Light সার্টিফিকেশন রয়েছে।
- Moto G96 5G ফোনটির ক্যামেরাতে 6x Digital Zoom সাপোর্ট করে।
- বিনোদনের জন্য মোটোরোলা ফোনটিতে FM Radio যোগ করা হয়েছে।
- মিউজিকের জন্য ফোনটিতে Dolby Atmos সহ স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 রেটিং যোগ করা হয়েছে।
- এই ফোনটিতে Google Assistant ভয়েস কন্ট্রোল ফিচার দেওয়া হবে।
- কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth 5.2 এবং 5GHz Wi-Fi দেওয়া হবে।
Moto G96 5G এর প্রতিদ্বন্দ্বী
| স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
| realme Narzo 80 Pro | 19,999 টাকা |
| iQOO Z10 | 21,999 টাকা |
| Vivo Y300 5G | 21,999 টাকা |
- realme Narzo 80 Pro: 14GB RAM Expansion ফিচার, 6,000mAh ব্যাটারি, 80W আল্ট্রা ফাস্ট চার্জিং ফিচার
- iQOO Z10: 7,300mAh ব্যাটারি, 32MP Selfie ক্যামেরা, 120Hz রিফ্রেশ রেট সহ FHD+ AMOLED ডিসপ্লে
- Vivo Y300 5G: 32MP সেলফি ক্যামেরা, 80W ফ্ল্যাশ চার্জিং ফিচার, 5,000mAh ব্যাটারি, E4 AMOLED ডিসপ্লে
