Home খবর 11 ইঞ্চির 2.5K ডিসপ্লে, 7040mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Moto Pad 2026 ট্যাবলেট, জেনে নিন দাম

11 ইঞ্চির 2.5K ডিসপ্লে, 7040mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Moto Pad 2026 ট্যাবলেট, জেনে নিন দাম

Motorola তাদের নতুন Moto G Stylus 5G (2026) ফোনের সঙ্গে কোম্পানির Moto Pad 2026 ট্যাবলেট ডিভাইস‌ও লঞ্চ করেছে। যেসব ইউজাররা দৈনন্দিন কাজের পাশাপাশি অনলাইন কন্টেন্ট ও এন্টারটেইনমেন্টের জন্য সস্তা ট্যাবলেট খুঁজছেন তাদের জন্য এই 11-ইঞ্চির ডিভাইসটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই ডিভাইসটি বেশি প্রিমিয়াম করার বদলে বেসিক প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর ফলে বাজেট সেগমেন্টে এটি বেশ জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। নিচে এই নতুন ট্যাবের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

Moto Pad 2026 ট্যাবে 11-ইঞ্চির 2.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। পড়াশোনা ও ভিডিও স্ট্রিমিঙের ক্ষেত্রে এতে শার্প ভিজুয়াল পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে স্ক্রলিং ও অন্যান্য ব্যাবহারের ক্ষেত্রে স্মুথ এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। সুন্দর অডিওর জন্য এতে Dolby Audio সাপোর্টেড কোয়াড স্পিকার সেট‌আপ যোগ করা হয়েছে, যা ভিডিও দেখা ও মিউজিক শোনার ক্ষেত্রে দারুণ আউটপুট পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Moto Pad 2026 ট্যাবলেটে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে, যা সাধারণত মিড রেঞ্জ স্মার্টফোনে ব্যাবহার করা হয়। এই চিপসেট হেভি গেমিং বা অত্যন্ত শক্তিশালী টাস্ক সামলাতে সক্ষম নয়, তবে ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং ও হালকা মাল্টি টাস্কিঙের মতো দৈনন্দিন কাজ করতে পারে।

Moto Pad 2026 ট্যাবলেটে Smart Connect ফিচার দেওয়া হয়েছে, যা এই ফোনটিকে অন্যান্য Motorola ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারে। এর সাহায্যে ইউজাররা বিভিন্ন স্ক্রিনের মধ্যে সহজে কন্টেন্ট শেয়ার করা যায় এবং এক ডিভাইসে শুরু করা কাজ অন্য ডিভাইসে কন্টিনিউ করা যাবে। যারা আগে থেকে Motorola ইকোসিস্টেমের অঙ্গ, তাদের জন্য এই ফিচার অত্যন্ত উপযোগী হয়ে উঠতে পারে।

Moto Pad 2026 ট্যাবে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7040mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে গোটা দিনের জন্য যথাযথ। এই ডিভাইসটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 20W চার্জিং ফিচার যোগ করা হয়েছে, প্রাইস সেগমেন্ট হিসাবে এটি যথাযথ।

Moto Pad 2026 ডিভাইসটির প্রাথমিক দাম রাখা হয়েছে $249.99 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 23,133 টাকা। আগামী 30 এপ্রিল থেকে আমেরিকায় T-Mobile এবং Metro by T-Mobile এর পাশাপাশি Motorola অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে। এছ

যেসব ইউজাররা কম খরচে বড় ডিসপ্লে, ভালো সাউন্ড এবং সাধারণ পারফরমেন্স সহ ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাদের জন্য Moto Pad 2026 একটি সুন্দর অপশন। যারা গ্লোবাল মার্কেটে রয়েছেন এবং সস্তা ট্যাবলেট খুঁজছেন তাঁরা এই ডিভাইসটি কিনতে পারেন।