এই দিন লঞ্চ হবে Motorola কোম্পানির লো বাজেট স্মার্টফোন Motorola E32s, জেনে নিন বিস্তারিত

Motorola শীঘ্রই ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করবে। টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, Motorola E32s স্মার্টফোনটি ভারতে 27 মে লঞ্চ হবে। মুকুল শর্মা আসন্ন Motorola E32s স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্যও শেয়ার করেছেন। মুকুল শর্মা জানিয়েছেন যে Motorola E32s স্মার্টফোনটি বিশেষভাবে ভারতীয় মার্কেটের জন্য তৈরি করা হয়েছে। এই Motorola ফোনটির ডিজাইন অনেকটা Motorola E32 এর মত হবে। এই পোস্টে আপনাদের Motorola E32s স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো ।

Motorola E32s এর ডিজাইন

Motorola E32s স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে কথা বলতে গিয়ে মুকুল শর্মা বলেছেন যে এটি Motorola E32 এর মত হবে। Motorola এর এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে Motorola-এর লোগো এবং ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট পার্ট এর কথা বললে, এতে একটি পাতলা বেজেল ডিসপ্লে এবং একটি সেন্টার পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

Motorola E32s স্মার্টফোনে ভলিউম রকার দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং বাম দিকে সিম ট্রে রয়েছে। ফোনের নীচে স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক এবং UBS Type-C পোর্ট দেওয়া হয়েছে।

Motorola E32s এর স্পেসিফিকেশন

Motorola E32s স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি আল্ট্রা স্লিম একটি স্টাইলিশ ফোন। এই ফোনে একটি 6.5-ইঞ্চি IPS LCD প্যানেল দেওয়া হবে। Motorola-এর এই ফোনের রিফ্রেশ রেট হবে 90Hz। Motorola-এর এই ফোন Android 12-ভিত্তিক MyUX-এ চলে। Motorola E32s স্মার্টফোনটি স্লেট গ্রে কালার অপশনে পেশ কর হবে। এই Motorola ফোনটিতে 5,000mAh ব্যাটারি, 4GB RAM এবং 64GB স্টোরেজ দেওয়া হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here