লঞ্চের আগেই লিক হলো Motorola Edge 20 আর Edge 20 Fusion এর ইন্ডিয়ান প্রাইস, এখানে দেখে নিন দাম

Motorola আগামী 17 আগস্ট ইন্ডিয়াতে নিজের লেটেস্ট ‘এজ 20’ সিরিজ নিয়ে আসছে। সিরিজে ভারতীয় বাজারে Motorola Edge 20 আর Motorola Edge 20 Fusion লঞ্চ করবে। এজ 20 ফিউজন ইন্টারন‍্যাশনাল মার্কেটে লঞ্চ হ‌ওয়া Motorola Edge 20 Lite এর‌ই ইন্ডিয়ান মডেল। শপিং সাইট ফ্লিপকার্টে‌র মাধ্যমে যেখানে কোম্পানি এই ফোনের স্পেসিফিকেশন্স বারবার টিজ করছে আবার একটি নতুন লিকে লঞ্চের আগেই মোটোরোলা এজ 20 আর এজ 20 ফিউজন এর ভারতীয় দাম সামনে আসলো।

Motorola Edge 20 Fusion এর প্রাইস

মোটোরোলা এজ 20 ফিউজন সম্পর্কে বলা হচ্ছে যে এই মোবাইল ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। বেস ভেরিয়েন্টে যেখানে 6GB RAM এর সাথে 128GB Storage দেওয়া হবে, আবার বড়ো ভেরিয়েন্ট 8GB র‍্যাম মেমরি‌র সাথে 128GB এর ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। ফোনের 6GB RAM ভেরিয়েন্টে‌র দাম লিকে 21,499 বলা হয়েছে এবং 8GB RAM ভেরিয়েন্টে‌র দাম 23,999 বলা হয়েছে।

মোটোরোলা যেখানে আগামী 17 আগস্ট নিজের নতুন স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে আবার বাজারে আসার আগেই ফোনের দাম টুইটারে গ‍্যাজেটসডেটা একাউন্ট দ্বারা শেয়ার করা হয়েছে। টুইট অনুযায়ী মোটোরোলা এজ 20 ইন্ডিয়াতে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে যা 8GB RAM এর সাথে 128GB Storage সাপোর্ট করবে। লিকে এই ফোনের দাম 29,999 টাকা বলা হয়েছে।

Motorola Edge 20 এর স্পেসিফিকেশন্স

মোটোরোলা এজ 20 এর কথা বললে এই ফোনটি 6.67 ইঞ্চির ফুল‌এইচডি+ পাঞ্চহোল ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি ওএল‌ইডি প‍্যানেলে তৈরি এবং 144 হার্টস রিফ্রেশ‌রেটে কাজ করে। ফোনে অ্যান্ড্রয়েড 11 ওএস এর সাথে 2 বছরের অ্যান্ড্রয়েড রেডি আপডেট‌ও দেওয়া হয়েছে। আবার প্রসেসিং এর জন্য 2.4 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরে‌র সাথে 6এন‌এম ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Motorola Edge 20 ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 16 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ম‍্যাক্রো মোড আর 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এই ফোনটি 3x Optical আর 30X digital Zoom সাপোর্ট করে। আবার সেল্ফির জন্য ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

3.5জ‍্যাক, 5G SA/NSA আর Dual 4G VoLTE সহ সিকিউরিটির জন্য Motorola Edge 20 তে যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানির পক্ষ ফোনটিকে 4,000এম‌এএইচের ব‍্যাটারীর সাথে লঞ্চ করা হয়েছে এবং ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য এটিকে 33W TurboPower fast Charging টেকনিক যুক্ত করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here