Home খবর 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 60 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম

50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 60 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম

Motorola ভারতের বাজারে তাদের Edge সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Motorola Edge 60 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি এই রেঞ্জের একমাত্র 50MP + 50MP + 50X এআই ক্যামেরা সিস্টেম সহ স্মার্টফোন, যা 1.5K ট্রু কালার কোয়াড কার্ভ ডিসপ্লে এবং 6,000mAh ব্যাটারি সাপোর্ট করে। কোম্পানির এই ফোনে লেটেস্ট moto AI ফিচার, শক্তিশালী পারফরমেন্স এবং প্রিমিয়াম ডিজাইন রয়েছে।

Motorola Edge 60 Pro ফোনের দাম

ভারতের বাজারে Motorola Edge 60 Pro ফোনটি দুটি RAM অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 12GB RAM মডেলের দাম 33,999 টাকা রাখা হয়েছে। এই দুটি মডেলেই 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। আজ অর্থাৎ 30 এপ্রিল, 2025 থেকে Flipkart, Motorola.in এবং দেশের বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটির প্রি-অর্ডার শুরু করে দেওয়া হয়েছে। আগামী 7 মে, 2025, দুপুর 12টায় এই ফোনটি Shadow, Dazzling Blue ও Sparkling Grape কালার অপশনে প্রথম সেল করা হবে।

Motorola Edge 60 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Motorola Edge 60 Pro ফোনে 6.7 ইঞ্চির সুপার এইডডি+ (1220p) কোয়াড কার্ভ পিওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 4500nits পীক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2712 x 1220 পিক্সেল), Pantone ভ্যালিডেটেড কালার ও স্কিনটোন, HDR10+ এবং 100% DCI-P3 কালার গামুট যোগ করা হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং ভেজা হাতে ব্যাবহারের জন্য ওয়াটার টাচ টেকনোলজি রয়েছে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য Motorola Edge 60 Pro ফোনে লেটেস্ট ডায়মেনসিটি 8350 এক্সট্রিম প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসরে 1x Cortex-A715 প্রাইম কোর (3.35GHz), 3x Cortex-A715 পারফরমেন্স কোর (3.2GHz) এবং 4x Cortex-A510 এফিসিয়েন্সি কোর (2.2GHz) যোগ করা হয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 MC6 GPU রয়েছে। এছাড়াও হীট ম্যানেজমেন্টের জন্য এতে 4,473mm² ভেপার চেম্বার সহ 8 অ্যাডভান্স থার্মাল কম্পোনেন্ট দেওয়া হয়েছে।

স্টোরেজ

Motorola Edge 60 Pro ফোনটি 8GB ও 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে RAM Boost টেকনোলজির মাধ্যমে এই ফোনে Virtual RAM ব্যাবহার করা যাবে।

অপারেটিং সিস্টেম

Motorola Edge 60 Pro ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 বছর OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে Hello UI ইন্টারফেস এবং moto AI ফিচার দেওয়া হয়েছে।

ক্যামেরা

Motorola Edge 60 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি (OIS), 50MP আলট্রা ওয়াইড + ম্যাক্রো এবং 10MP টেলিফটো (3x অপটিক্যাল জুম, 50x সুপার জুম) সেন্সর দেওয়া হয়েছে। এতে AI-বেসড Signature Style, Action Shot এবং Super Zoom এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Pro ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারিটি DXOMARK এর পক্ষ থেকে গোল্ড রেটিং পেয়েছে। এই ব্যাটারি 90W টার্বো পাওয়ার চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র কয়েক মিনিট চার্জ করে 45 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

অন্যান্য ফিচার

জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Motorola Edge 60 Pro ফোনে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন, ডুয়েল স্টেরিও স্পিকার (Dolby Atmos), ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI Key, USB টাইপ-C পোর্ট, 5G সাপোর্ট, Bluetooth 5.4, Wi-Fi 6E, NFC এবং মিলিটারি গ্রেড (MIL-STD-810H) ডিউরেবিলিটি রয়েছে।