Home খবর সোয়ারোভস্কি ক্রিস্টাল সহ লঞ্চ হল Motorola Edge 70 Cloud Dancer Special Edition, জেনে নিন ডিটেইলস

সোয়ারোভস্কি ক্রিস্টাল সহ লঞ্চ হল Motorola Edge 70 Cloud Dancer Special Edition, জেনে নিন ডিটেইলস

Motorola তাদের Edge 70 স্মার্টফোনের Cloud Dancer Special Edition লঞ্চ করেছে। এটি Pantone কালার অফ দ্যা ইয়ার 2026 সহ ডিজাইন করা হয়েছে। কোম্পানি স্মার্টফোনটি Pantone কালারের পাশাপাশি Swarovski সহ প্রস্তুত করেছে। এর ফলে স্মার্টফোনটিতে একটি লাক্সজারি এবং প্রিমিয়াম ফিনিশ পাওয়া যায়। সব দিক দিয়ে স্মার্টফোনটিতে রিফাইন্ড টেক্সচার, প্রিমিয়াম ম্যাটেরিয়াল এবং দুর্দান্ত ডিজাইন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Cloud Dancer Swarovski Edition স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Pantone এর সিলেক্ট করা 2026 সালের Cloud Dancer কালার সফ্ট, হোয়াইট এবং শান্ত শেড। এটি বর্তমান ডিজিটাল ওভারলোডের যুগে কোয়ালিটি এবং স্লো-পেসড লাইফস্টাইলের ঝলক দেয়।

Motorola তাদের এই থিম স্মার্টফোনের ব্যাক প্যানেলে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এর ব্যাক প্যানেলে উপস্থিত লেদার ইন্সপায়ার্ড প্যাটার্ন, এর উপরে Swarovski Crystals এবং উজ্জলাতার জন্য স্মার্টফোনটি অসাধারণ প্রিমিয়াম এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। অর্থাৎ যারা শান্ত, ক্লাসি এবং ডিজাইন-সেন্ট্রিক স্মার্টফোন ব্যাবহার করতে ভালোবাসেন তাদের মধ্যে Edge 70 স্মার্টফোনের ডিজাইন বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে।

ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী এই এডিশন টেকনোলোজি নতুন চিন্তা ধারার দিকে অনুপ্রাণিত করে তুলতে সাহায্য করবে। এই এডিশনে ডার্ক কালারের পরিবর্তে ফিল, টাচ এবং টেক্সচার দেওয়া হয়েছে। যারা স্মার্টফোন শুধুমাত্র একটি ডিভাইস নয়, বরং স্টাইল এলিমেন্ট হিসাবে ব্যাবহার করেন, তাদের কাছে স্লিম ফার্ম ফ্যাক্টার, হালকা ওজন এবং Crystal detailing মতো ডিজাইন সেরা অপশন হতে পারে।

স্পেসিফিকেশনের দিক দিয়ে এই নতুন এডিশন স্মার্টফোনটি Motorola Edge 70 ফোনের মতোই রাখা হয়েছে। গত অক্টোবর মাসে এই স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটিতে 50MP হাই-রেজোলিউশন ক্যামেরা সেটআপ রয়েছে, এর ফলে ডিটেইলিং সহ ক্লিয়ার ছবি পাওয়া যায়। এর সঙ্গে বিভিন্ন Moto AI ফিচার ইউজারদের ব্যাবহারের ভিত্তিতে অ্যাডপ্ট হতে সাহায্য করে। এছাড়া পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি এবং বিল্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড মডেলের মতোই রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে স্পেশাল এডিশন স্মার্টফোনটি কোন দেশে লঞ্চ করা হবে এবং দাম কত হতে চলেছে, এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। আপাতত স্মার্টফোনটি সিলেক্টেড গ্লোবাল বাজারে সেল করা হবে বলে কনফার্ম জানা গেছে।

যারা ডিজাইন, টেক্সচার এবং লুক সহ একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Motorola Edge 70 Cloud Dancer Swarovski Edition স্মার্টফোনটি অসাধারণ অপশন হবে। যদি ইউজাররা শান্ত এবং কলাবরেশন সহ একটি স্পেশাল এডিশন স্মার্টফোন কিনতে চান, তাহলে তাদের কাছে এই স্মার্টফোনটি জনপ্রিয় হয়ে উঠবে।

যারা সাধারণ থেকে একদম আলাদা লুক, লাক্সারি ক্রিস্টাল ডিটেলিং এবং Pantone এর সিগনেচার ডিজাইন ফিলসফি সহ এমন একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Motorola Edge 70 Cloud Dancer Swarovski Edition স্মার্টফোনটি সেরা অপশন হতে পারে। ইউজাররা Motorola Edge 70 Cloud Dancer Swarovski Edition স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই স্মার্টফোনের সেল এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে আমরা পোস্টের মধ্যমে জানিয়ে দেব।