Motorola শীঘ্রই তাদের Edge 70 সিরিজের পরিধি বিস্তার করতে পারে। এই সিরিজের অধীনে ইতিমধ্যে Motorola Edge 70 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে Motorola Edge 70 Fusion পেশ করা হতে পারে। এবার লিকের মাধ্যমে এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিপস্টার Evan Blass সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে এই ডিটেইলস শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিটেইলস সম্পর্কে।
Motorola Edge 70 Fusion ফোনে নাইলন এবং লিনেন ইন্সপায়ার্ড ব্যাক প্যানেল দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটি Orient Blue, Sporting Green, Blue Surf, Country Air এবং Silhouette এর মতো Pantone শেডে লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী Motorola Edge 70 Fusion ফোনে 6.78-ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 5,200nits বলে জানা গেছে, ফলে ফোনটি আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i প্রোটেকশন থাকবে বলে আশা করা হচ্ছে। ডিউরেবিলিটির জন্য এই ফোনে MIL-STD-810 মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ IP68 ও IP69 রেটিং দেওয়া হতে পারে। ফলে ফোনটি জল ও ধূলো থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি যথেষ্ট মজবুত হবে।
প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Fusion ফোনে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি 8GB + 256GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। Edge 70 Fusion ফোনটি Android 16 বেসড Hello UX অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে তিন বছর ওএস আপডেট দেওয়া হতে পারে।
Motorola Edge 70 Fusion ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony Lytia প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। আপাতত এই ফোনটির অন্যান্য সেন্সর সম্পর্কে লিক থেকে কিছু জানা যায়নি। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের দিক থেকে Motorola Edge 70 Fusion ফোনটি বেশ উল্লেখযোগ্য হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
লিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী যারা প্রিমিয়াম ডিজাইন, মজবুত বডি এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Motorola Edge 70 Fusion ফোনটি আদর্শ অপশন হয়ে উঠতে পারে। ফোনটির 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেটযুক্ত স্ক্রিন এটিকে কন্টেন্ট দেখা এবং গেমিঙের জন্য দারুণ একটি অপশন করে তুলবে। এছাড়াও যারা দীর্ঘ ব্যাটারি লাইফ পছন্দ করেন তাদের জন্য ফোনটির 7,000mAh ব্যাটারি যথেষ্ট উল্লেখযোগ্য।
Motorola Edge 70 Fusion ফোনটিকে বাজারে উপস্থিত Samsung Galaxy A56, OnePlus Nord 5 এবং Redmi Note 14 Pro+ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে লেটেস্ট ফিচারের দৌলতে এই আপকামিং ফোনটি কিছুটা এগিয়ে থাকতে পারে।
কোম্পানির পক্ষ থেকে Motorola Edge 70 Fusion ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হলে এটি ভ্যালু-ফর-মানি স্মার্টফোন হিসাবে জনপ্রিয় হয়ে উঠতে পারে। যারা একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










