Home খবর কনফার্ম হল Motorola Edge 70 Neo ফোনের ভারতীয় লঞ্চ, থাকতে পারে 200MP Camera

কনফার্ম হল Motorola Edge 70 Neo ফোনের ভারতীয় লঞ্চ, থাকতে পারে 200MP Camera

গত মাসে মোটোরোলা তাদের Edge 70 সিরিজের নতুন ফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে এবং এটি নিয়ো টাইটেইল সহ পেশ করা হবে বলে জানা গিয়েছিল। ফোনটি Lenovo forums এ স্পট হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং Motorola Edge 70 Neo ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জার্মানের বার্লিন শহরে অনুষ্ঠিত IFA 2026 এর মঞ্চ থেকে মোটোরোলার নতুন স্মার্টফোনটি দেখানো হয়েছে।

Motorola Edge 70 Neo ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস

মোটোরোলা জানিয়েছে শীঘ্রই Motorola Edge 70 Neo ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবালি জানানো হয়েছে Motorola Edge 70 Neo ফোনটি ভারতে পেশ করা হবে। বর্তমানে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে আগামী মাসের মধ্যে ফোনটি পেশ করা হবে। অর্থাৎ দীপাবলির আগেই আপকামিং Motorola Edge 70 Neo 5G ফোনটি ভারতের বাজারে সেল করা হতে পারে।

Motorola Edge 70 Neo ফোনের ডিটেইলস

লিকের মাধ্যমে পাওয়া তথ অনুযায়ী Motorola Edge 70 Neo ফোনটি ভারতে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির ফোনটিতে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য LPDDR5X RAM রয়েছে। অন্যদিকে ফোনটিতে RAM বুস্ট ফিচার দেওয়া হতে পারে।

Motorola Edge 70 Neo ফোনে 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী ফোনটির AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। ফোনটিতে অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনে গোরিলা গ্লাস প্রোটেকশন থাকতে পারে।

Motorola Edge 70 Neo ফোনটিতে 200MP Camera থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। ফোনের সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই ক্যামেরা মডিউলে একটি ম্যাক্রো সেন্সর ও একটি ডেডিকেটেড লাইট সেন্সর যোগ করা হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য Edge 70 Neo 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকাপের জন্য আসন্ন মোটোরোলা স্মার্টফোনে 6300mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 45W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং টেকনোলোজি সাপোর্ট করতে পারে। আপাতত আপকামিং Motorola Edge 70 Neo ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।