লিক হল Motorola Razr Flex 2027 ফোনের ছবি, দেখে নিন ডিজাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন

Motorola তাদের নতুন ওয়াইড ফোল্ডেবল Motorola Razr Flex 2027 স্মার্টফোনের জন্য সমালোচনায় রয়েছে। এবার ফোনের হাই-কোয়ালিটি রেন্ডার ইমেজ লিক হয়েছে। এই ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন এবং কালার অপশন প্রকাশ্যে এসেছে। ছবির মাধ্যমে ফোনের টেক্সচার ব্যাংক প্যানেল, ক্যামেরা মডিউল এবং হিঞ্জ দেখা গেছে। একইসঙ্গে আপকামিং ফোনের সম্ভাব্য ডিসপ্লে সাইজ, প্রসেসর এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr Flex 2027 স্মার্টফোনের লিক ইমেজ ডিটেইলস সম্পর্কে।

লিক হল Motorola Razr Flex 2027 ফোনের ডিজাইন

SammyGuru এর মাধ্যমে শেয়ার করা ছবিতে Motorola Razr Flex 2027 ফোনটি দুটি কালার অপশনে দেখা গেছে। এখানে ফোনটি Pantone Dark Botanical Garden (গ্ৰীন) এবং Pantone Coriander (বেজ) কালার অপশনে প্রকাশ্যে এসেছে। ফোনের ব্যাক প্যানেলে টেক্সচার ফিনিশ রয়েছে। অন্যদিকে রেয়ার প্যানেলে হরাইজেন্টাল পিল শেপের ক্যামেরা মডিউল রয়েছে এবং এতে দুটি ক্যামেরা সেন্সর ও LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

রেন্ডারের মাধ্যমে ফোনের হিঞ্জের ডিজাইন দেখা গেছে। এর সাহায্যে ফোনটি আংশিকভাবে খুলে রাখা যাবে, ফলে ভিডিও কল ও ফটোগ্রাফির সময় ফোনটি হাতে না ধরেই ব্যাবহার করা যাবে। তবে এটি আন‌অফিসিয়াল রেন্ডার এবং আসল প্রোডাক্ট অন্য রকম‌ও হতে পারে।

Motorola Razr Flex 2027 ফোনের ডিসপ্লে এবং সাইজ

লিক অনুযায়ী Motorola Razr Flex 2027 ফোনের সাইজ আনফোল্ড হওয়ার পর 110 x 149mm এবং ফোল্ড হওয়ার পর 110 x 76mm হতে পারে। এই ফোনটিতে 6.92 ইঞ্চির ইনার এবং 4.97 ইঞ্চির কভার ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

এই স্মার্টফোনটি বাজারে উপস্থিত ওয়াইড ফোল্ডেবল ফোনের চেয়ে অনেকটাই কমপ্যাক্ট হতে পারে। এক্ষেত্রে ফোনটির ছোট ফর্ম ফ্যাক্টরের দৌলতে ফোনটি অনায়াসে ক্যারি করা যাবে। তবে মাল্টি টাস্কিং ও এক সঙ্গে একাধিক অ্যাপ ইউজারদের ফোনের ছোট ইনার স্ক্রিনে কাজ করতে অসুবিধা হতে পারে।

Motorola Razr Flex 2027 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী ফোনটি Android 17 সহ কাজ করতে পারে। এই ফোনে Qualcomm SM8845 Pro প্রসেসর থাকতে পারে। এটি আপকামিং Snapdragon 8 Gen 5 Pro প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে।

লিক অনুযায়ী ফোনটিতে 165Hz ইনার ডিসপ্লে, 50MP দুটি রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য এতে 25W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP48 ও IP49 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ফিচার সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি।

ওয়াইড স্মার্টফোন সেগমেন্টে ফোনটি Samsung, Xiaomi, Huawei এবং Apple এর মতো ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। Motorola তাদের Razr Flex 2027 ফোনের মাধ্যমে ছোট এবং পোর্টেবল ডিজাইনের ওপর ফোকাস করতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here