Motorola আজ ভারতের বাজারে তাদের নতুন Motorola Edge 70 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। Motorola Edge 70 এবং Edge 70 Fusion ফোনের পর এটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন। এই ফোনটি ভারতের বাজারে প্রথম MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। 6.99mm থিক বডি, 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Pro ফোনে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর দেওয়া হয়েছে। এর আগে ভারতে কোনো স্মার্টফোন এই চিপসেট সহ লঞ্চ করা হয়নি। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 21,94,258 AnTuTu score পেয়েছে। এই স্কোর OnePlus Nord 6 ফোনের 23,66,913 স্কোরের চেয়ে কিছুটা কম।
Motorola Edge 70 Pro 5G ফোনে 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কার্ভড ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 5200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Water Touch ফিচার রয়েছে, ফলে ফোনটি ভেজা হাতেও অনায়াসে ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Pro 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT710 সেন্সর, f/2.0 অ্যাপার্চার ও 122° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল+ ম্যাক্রো লেন্স এবং ডেডিকেটেড 3-ইন-1 লাইট সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Motorola Edge 70 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 29 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। আমাদের টেস্টে এই ফোনটি 14 ঘন্টা, 1 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
মজবুত বিল্ড কোয়ালিটির জন্য এতে MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Motorola Edge 70 Pro 5G ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6E ও Bluetooth 5.4 রয়েছে।
Motorola Edge 70 Pro 5G ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 Storage টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে স্মুথ মাল্টি টাস্কিঙের পাশাপাশি ফাস্ট মেমরি অ্যাক্সেস পাওয়া যাবে। হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4600mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এতে 3 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Motorola Edge 70 Pro 5G ফোনটির 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 38,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 12GB RAM সহ 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 41,999 টাকা। Axis এবং HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকা ছাড় দেওয়া হবে। এর ফলে ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে 36,999 টাকা। আগামী 29 এপ্রিল থেকে PANTONE Tea PANTONE Lily White এবং PANTONE Titan কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।
