লিক হল Motorola Edge 70 Pro ফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল, HDR10+ সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেল Edge 70 Pro+ স্মার্টফোন

এই বছর Motorola তাদের Edge সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। লিক রিপোর্ট এবং সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানি তাদের Edge 70 সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে, এতে Motorola Edge 70 Pro এবং Motorola Edge 70 Pro+ স্মার্টফোন থাকতে পারে।

তথাকথিত Edge 70 Pro ফোনটির মার্কেটিং ম্যাটেরিয়াল প্রকাশ্যে এসেছে, এতে ফোনটির ডিজাইন এবং “Seize the Night” ট্যাগলাইন দেখা গেছে। এর ফলে মনে করা হচ্ছে কোম্পানি এই ফোনটির ক্যামেরা, বিশেষত নাইট ফটোগ্রাফির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ডিজাইনের দিক থেকে এই ফোনটি অনেকটা সাম্প্রতিক Edge ডিভাইসের মতোই দেখতে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Motorola Edge 70 Pro ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা কালার অপশন, আগের পাওয়া তথ্যের থেকে আলাদা বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তথ্য কনফার্ম নয় বলেই মনে করা হচ্ছে।

Motorola Edge 70 Pro ফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটি 90W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে। গত বছর লঞ্চ হওয়া Motorola Edge 60 Pro ফোনটির তুলনায় আপগ্রেড পাওয়া যাবে। এতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এছাড়া ফোনটিতে কোয়াড-কার্ভ ডিসপ্লে এবং দুর্দান্ত রেয়ার ডিজাইন দেওয়া হতে পারে, ফলে প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

ক্যামেরা সেগমেন্টে “Super Zoom” ফিচার থাকবে বলে জানা গেছে। এতে আরও ভালো টেলিফটো হার্ডওয়্যার বা AI বেস্ড জুম টেকনোলোজি থাকতে পারে। একইসঙ্গে ফোনটির লেফট সাইডে একটি ডেডিকেটেড AI বাটন দেওয়া হতে পারে, এর ফলে ইউজাররা দ্রুত AI ফিচার ব্যাবহার করতে পারেন।

HDR10+ সার্টিফিকেশন সাইটে Edge 70 Pro এবং Edge 70 Pro+ ফোনদুটি লিস্টেড হয়েছে, ফলে এই ফোনদুটি লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। একইসঙ্গে HDR10+ সাপোর্টেড ফোনটিতে দুর্দান্ত কালার, কন্ট্রাস্ট এবং ভিডিও কোয়ালিটি উপভোগ করা যাবে।

আপকামিং Edge 70 Pro+ ফোনটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল হতে পারে। এখনও পর্যন্ত ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি, তবে Pro মডেলটি অসাধারণ ফিচার সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী এইবার Motorola তাদের Edge 70 সিরিজের অধীনে Edge 70, Edge 70 Fusion, Edge 70 Fusion+ ফোনগুলির পাশাপাশি Edge 70 Pro, Edge 70 Pro+ এবং সম্ভবত Edge 70 Pro Lite স্মার্টফোনগুলির মতো বেশ কিছু মডেল লঞ্চ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে, এবার কোম্পানি তাদের সবচেয়ে বড় Edge সিরিজ পেশ করতে পারে, এর ফলে ইউজাররা বেশ কিছু অপশন পেয়ে যাবেন।

ভারতে Edge 70 Pro এবং Pro+ ফোনদুটি যথাক্রমে: 40,000 টাকা এবং 50,000 টাকার কাছাকাছি সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। লিক এবং সার্টিফিকেশনের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই বছর Motorola Edge 70 সিরিজ বড় আপগ্রেড এবং একাধিক অপশনে লঞ্চ করা হবে। ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরও তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here