লঞ্চের আগেই জেনে নিন Motorola Edge 70 Pro+ ফোনের দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন পর্যন্ত সমস্ত তথ্য

Motorola ভারতের বাজারে তাদের আপকামিং Motorola Edge 70 Pro+ ফোনের লঞ্চ সম্পর্কে সমালোচনায় ছেয়ে রয়েছে। কিছু দিন আগেই শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এবার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এই ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির ফিচার, ডিজাইন এবং কালার সম্পর্কে প্রায় সব কিছুই জানা গেছে। এই পোস্টে লঞ্চের আগেই এই ফোনের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

ভারতে কবে লঞ্চ হবে Motorola Edge 70 Pro+?

ভারতের বাজারে আগামী 4 জুন Motorola তাদের প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 70 Pro+ ফোনটি লঞ্চ করবে। এই ফোনটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে। এই ফোনে হাই-এন্ড ডিসপ্লে,বড় ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা এবং সুন্দর ডিজাইন দেখা যাবে।

Motorola Edge 70 Pro+ ফোনের ডিজাইন এবং ডিসপ্লে

Motorola Edge 70 Pro+ ফোনে 2772×1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 5200nits ব্রাইটনেস সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Pantone Validated কালার টেকনোলজি যোগ করা হবে, এর ফলে কালার আউটপুট আরও বেশি ন্যাচারাল দেখাবে। এছাড়াও Water Touch ফিচার এবং SGS সার্টিফিকেশন যে কোনো পরিস্থিতিতে ফোন ব্যাবহারের পাশাপাশি চোখের কম ক্ষতি করবে।

Motorola Edge 70 Pro Plus ফোনটি যথেষ্ট প্রিমিয়াম ফিনিশ সহ পেশ করা হবে। এই ফোনে wood-inspired, silk-inspired ও twill-inspired রেয়ার প্যানেল থাকবে। এই ফোনটি Pantone Stormy Sea, Zinfandel ও Chicory Coffee এর মতো ইউনিক কালার অপশনে সেল করা হবে। বড় ব্যাটারি সত্ত্বেও এই ফোনটির থিকনেস মাত্র 7.19mm থেকে 7.34mm এর মধ্যে হবে এবং ওজন হবে প্রায় 190 গ্ৰাম।

Motorola Edge 70 Pro+ ফোনের পারফরমেন্স

Motorola Edge 70 Pro Plus ফোনে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হবে। এই কম্বিনেশনের দৌলতে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স পাওয়া যাবে। এর ফলে গেমিং, মাল্টি টাস্কিং এবং AI বেস্ড ফিচারের ক্ষেত্রে স্মুথ এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।

এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে। Motorola Edge 70 Pro+ ফোনে 3 জেনারেশন OS আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। দীর্ঘ দিন পর্যন্ত আপডেট ফোনটিকে ফিউচার প্রুফ করে তুলবে।

Motorola Edge 70 Pro+ ফোনের ক্যামেরা

Motorola Edge 70 Pro+ ফোনে তিনটি 50MP ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হবে। এই সেট‌আপে OIS ফিচার সাপোর্টেড Sony LYTIA 710 প্রাইমারি সেন্সর থাকবে। এই সেট‌আপের দ্বিতীয় সেন্সর আল্ট্রা ওয়াইড ও ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট করবে। এই ফোনটিতে তৃতীয় লেন্স হিসাবে 3.5x অপটিক্যাল জুম এবং 50x সুপার জুম সাপোর্টেড পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে।

সেলফি ও ভিডিও কলের জন্য Motorola Edge 70 Pro+ ফোনে 50MP অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। এই ফোনটি 4K HDR10+ 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এই ফোনে 4K 120fps পর্যন্ত স্লো মোশন রেকর্ডিং করা যাবে। ক্যামেরা ফিচারের দিক থেকে এই ফোনটি কন্টেন্ট ক্রিয়েটার ও মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের বেশ পছন্দ হবে।

Motorola Edge 70 Pro+ ফোনের ব্যাটারি এবং চার্জিং

Motorola Edge 70 Pro+ ফোনে 6500mAh সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এছাড়াও এই ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং, 10W ওয়্যারলেস রিভার্স চার্জিং এবং 5W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে। এই ব্যাটারি ও চার্জিং ফিচারের দৌলতে ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করা যাবে।

Motorola Edge 70 Pro+ ফোনের অন্যান্য ফিচার

Motorola Edge 70 Pro+ ফোনে Wi-Fi 6E, Bluetooth 5.4, NFC এবং USB Type-C পোর্টের মতো লেটেস্ট কানেক্টিভিটি ফিচার যোগ করা হবে। এছাড়াও এই ফোনে ThinkShield সিকিউরিটি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, Dolby Atmos স্টেরিও স্পিকার, IP68/IP69 রেটিং এবং MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন থাকবে। এই ফোনে স্ক্রিনের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7i প্রোটেকশন ব্যাবহার করা হবে।

Motorola Edge 70 Pro+ ফোনের সম্ভাব্য দাম

আগে লঞ্চ হ‌ওয়া Motorola Edge 70 Pro ফোনটি ভারতের বাজারে 38,999 টাকা স্টার্টিং প্রাইসে পেশ করা হয়েছিল। তাই Edge 70 Pro+ ফোনের দাম 45 হাজার টাকা থেকে 50 হাজার টাকার রেঞ্জে রাখা হবে বলে মনে করা হচ্ছে। এই ধারণা সঠিক হলে এটি এখনও পর্যন্ত কোম্পানির Edge 70 সিরিজের সবচেয়ে দামী স্মার্টফোন হয়ে উঠতে পারে।

Motorola Edge 70 Pro+ ফোনের জন্য কি অপেক্ষা করা উচিৎ?

OnePlus, iQOO, Xiaomi ও Samsung ব্র্যান্ডের বিভিন্ন প্রিমিয়াম ফোনের সঙ্গে আপকামিং Motorola Edge 70 Pro+ ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যেসব ইউজাররা 50,000 টাকার রেঞ্জে প্রিমিয়াম ডিজাইন, দীর্ঘ ব্যাটারি লাইফ, ফ্ল্যাগশিপ ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here