লঞ্চের আগেই প্রকাশ্যে এল Motorola Edge 70 Ultra ফোনের ডিজাইন, লিক হল স্পেসিফিকেশন

সম্প্রতি Motorola এর আপকামিং ফ্ল্যাগশিপ Motorola Edge 70 Ultra ফোনের লেটেস্ট তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোনটি 2024 লঞ্চ হওয়া Motorola Edge 50 Ultra ফোনের সাক্সেসার হতে পারে। কারণ এই বছর কোম্পানি তাদের Edge 60 Ultra ফোনটি লঞ্চ করেছিল। এবার আপকামিং ফোনটি লঞ্চের আগেই অ্যান্ড্রয়েড হেডলাইন ফোনটির রেন্ডার ইমেজ শেয়ার করেছে। এই ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

সম্প্রতি লিক হওয়া রেন্ডার ইমেজে Motorola Edge 70 Ultra ফোনটি দুটি কালার অপশন এবং টেক্সচারড ব্যাক প্যানেল সহ দেখা গেছে। এই ডিজাইনটি আগের মডেলের ইকো-লেদার ব্যাক থেকে আলাদা। আপকামিং ফোনটির ব্যাক প্যানেলে একটি রেকট্যাংগুলার ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই লেআউট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটিতে প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকবে।

ফোনটিতে মেটাল ফ্রেম দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গেছে এবং বাঁদিকে একটি ডেডিকেটেড কী রয়েছে, এটি AI স্মার্ট বাটন হিসাবে কাজ করতে পারে।

এখনও পর্যন্ত ফ্রন্ট ডিজাইন সম্পর্কে জানা যায়নি, তবে এতে সেন্টারড পাঞ্চ-হোল ক্যামেরা এবং আল্ট্রা স্লিম বেজেলের সহ 6.7 বা 6.8 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

রিপোর্ট অনুযায়ী প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। Geekbench লিস্টিঙে ফোনটির 16GB RAM ভেরিয়েন্ট 2,636 সিঙ্গেল-কোর এবং 7,475 মাল্টি-কোর স্কোর পেয়েছে। একইসঙ্গে ফোনটি Android 16 বেস্ড Hello UX সহ লঞ্চ করা হতে পারে।

এখনও পর্যন্ত অফিসিয়ালি ক্যামেরা সেন্সর সম্পর্কে তথ্য জানানো হয়নি, তবে ফোনটিতে পেরিস্কোপ টেলিফটো ইউনিট এবং আপগ্রেডেড প্রাইমারি ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। একইভাবে ব্যাটারি ও চার্জিং স্পীড সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি, তবে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

চীনে ফোনটি Moto X70 Ultra নামে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Edge 70 Ultra ফোনটি নতুন বছর অর্থাৎ 2026 সালের প্রথম কোয়ার্টারে বাজারে লঞ্চ করা হতে পারে।

যারা প্রিমিয়াম ডিজাইন এবং হাই-এন্ড পারফরমেন্স পছন্দ করেন এবং ফটোগ্রাফিতে বিশেষ করে পেরিস্কোপ জুম ফিচার উপভোগ করতে চাইছেন, এই ফোনটির মাধ্যমে তাদের টার্গেট করা হতে পারে। বাজারে Edge 70 Ultra ফোনটি Xiaomi 17, OnePlus Ace 6T এবং Vivo V60 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

ব্র্যান্ডের পক্ষ থেকে আসন্ন Motorola Edge 70 Ultra ফোনটি তুলনামূলকভাবে কম দামে লঞ্চ করা হলে, এটি 2026 সালে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফোন হয়ে উঠতে পারে। ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here