গত অক্টোবর মাসে মোটোরোলা তাদের Motorola Edge 70 5G ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছিল। অন্যদিকে কোম্পানি শীঘ্রই এই সিরিজের আল্ট্রা মডেল লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের প্রসেসর সম্পর্কে জানানো হয়েছে। পরকাশে আসা লিক অনুযায়ী Motorola Edge 70 Ultra ফোনটিতে কোয়ালকমের Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে।
জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস Motorola Edge 70 Ultra ফোনের তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী এই ফ্ল্যাগশিপ মোটোরোলা ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। গত সপ্তাহে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের এই প্রসেসরটি লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি আপকামিং OnePlus 15R ফোনটি এই প্রসেসর সহ ভারতের বাজারে পেশ করা হবে।
Qualcomm’s just-announced Snapdragon 8 Gen 5 SoC is set to power Motorola’s upcoming, non-foldable flagship, codenamed Urus and likely branded as Edge 70 Ultra.
— Evan Blass (@evleaks) November 26, 2025
জানিয়ে রাখি বিগত বেশ কিছু সময় ধরে মোটো রেজার ছাড়া কোম্পানির পক্ষ থেকে এই ধরনের হাই-এন্ড ডিভাইস পেশ করা হয়নি। রিপোর্ট অনুযায়ী Motorola Edge 70 Ultra ফোনটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবে। প্রসেসরের জন্য Motorola Edge 70 Ultra ফোনটির দাম 40 হাজার থেকে 50 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। এই ফোনটি ওয়ানপ্লাস, স্যামসাঙ এবং আইকু মতো শক্তিশালী কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
সম্প্রতি গীকবেঞ্চ সাইটে Motorola Edge 70 Ultra ফোনটি XT2603-1 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। বেঞ্চমার্কিং সাইটে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 2636 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 7475 স্কোর পেয়েছিল। এই সার্টিফিকেশন সাইটে Edge 70 Ultra ফোনটি 16GB RAM সহ দেখা গিয়েছিল। অন্যদিকে বেশ কিছু লিক অনুযায়ী ফোনটি 1.5K OLED ডিসপ্লে এবং periscope telephoto ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে।
Motorola Edge 70 ফোনটি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 12GB LPDDR5X RAM সহ 512GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4800mAh ব্যাটারি রয়েছে। এত ছোট ব্যাটারি থাকার কারণ হল Motorola Edge 70 ফোনটির থিকনেস মাত্র 5.9mm।
এই ফোনটি 6.67 ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির ফোনটির স্ক্রিনে Water Touch Technology ফিচার দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতে টাচ করলেও ফোনটি কাজ করবে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 68W ফাস্ট চার্জিং ফিচার এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP OIS সেন্সর এবং 120° FOV ফিচারযুক্ত 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3-ইন-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য মোটোরোলা ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Motorola Edge 70 ফোনটিতে ডাস্ট ও ওয়াটারপ্রুফের জন্য IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত মজবুতির জন্য ফোনটিতে MIL-STD 810H মিলিটারি সার্টিফিকেশন রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.4, ওয়াই-ফাই এবং NFC দেওয়া হয়েছে। ফোনটিতে Google Gemini ভয়েস কন্ট্রোল সাপোর্ট করে। এই ফোনের ফ্রেম শক্তিশালী aircraft-grade aluminum দিয়ে তৈরি করা হয়েছে এবং স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।











