Motorola Edge S Pro স্মার্টফোন 108MP ক‍্যামেরা, Snapdragon 870, 144Hz OLED ডিসপ্লের সাথে হলো লঞ্চ, জানুন এর দাম

Motorola হোম মার্কেট চিনে নতুন Motorola Edge S Pro স্মার্টফোন লঞ্চ করলো। মোটোরোলার এই স্মার্টফোনটি কোম্পানির আগে লঞ্চ করা Edge S এর সাক্সেসর, যেটিকে কোম্পানি গ্লোবাল মার্কেটে Moto G100 এর নামে লঞ্চ করেছিল। মোটোরোলার এই ফ্ল‍্যাগশিপ কিলার স্মার্টফোন‌টি হাই-এন্ড ফিচার্স যেমন 144Hz হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, 108 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা আর Qualcomm এর শক্তিশালী Snapdragon 870 প্রসেসরে‌র সাথে পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে মোটোরোলার লেটেস্ট Motorola Edge SPro স্মার্টফোন সম্পর্কে ডিটেইলে তথ্য শেয়ার করবো।

Motorola Edge S Pro স্পেসিফিকেশন্স

Motorola Edge S Pro স্মার্টফোনে 6.7 ইঞ্চির 10-bit OLED ডিসপ্লে প‍্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 144Hz আর টাচ স‍্যাম্পলিং রেট 576Hz যা HDR10 সাপোর্টের সাথে আসে। মোটোরোলার এই স্মার্টফোন‌টি কোয়ালকমের Snapdragon 870 প্রসেসরে‌র সাথে আসে। মোটোরোলার এই শক্তিশালী স্মার্টফোনকে 12GB পর্যন্ত র‍্যাম আর 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হয়েছে।

ক‍্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে Moto Edge S Pro স্মার্টফোনে 108 – মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া আছে, যার সাথে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক‍্যামেরা আছে যা অপ্টিকাল ইমেজ স্টেবেলাইজেশন সাপোর্টের সাথে আসে। এর সাথেই 16 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক‍্যামেরা দেওয়া আছে যা ম‍্যাক্রো লেন্সের কাজ‌ও করে। এর সাথেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে।

Motorola Edge S Pro স্মার্টফোনে 4520mAh এর ব‍্যাটারী দেওয়া আছে। মোটোরোলার এই স্মার্টফোনটিকে 30W TurboPower ফাস্ট চার্জের সাথে পেশ করা হয়েছে। মোটোরোলার এই স্মার্টফোন‌টি অ্যান্ড্রয়েড 11 বেস্ড কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেস MYUI 2.0 তে রান করে, যার মধ্যে নতুন আইকন, ওয়ালপেপার, ফন্ট Moto AI ক‍্যামেরা মোড আর রিয়াল টাইম ট্রান্সলেশন এবং রিয়াল টাইম সাবটাইটেল, আপগ্রেডেড গেম মোড এর মতো ফিচার পাওয়া যাবে।

Motorola Edge S Pro এর দাম

Motorola Edge S Pro স্মার্টফোনে‌র 6GB/128GB ভেরিয়েন্ট চিনে 2399 ইউয়ান (প্রায় 27,500 টাকা) এর দামে পেশ করা হয়েছে। এর সাথেই 8GB/128GB আর 8GB/256GB ভেরিয়েন্টকে চিনে যথাক্রমে 2699 ইউয়ান (প্রায় 30,900 টাকা) আর 2999 ইউয়ান (প্রায় 34,300 টাকা) দামে পেশ করা হয়েছে।

মোটোরোলার এই স্মার্টফোনের টপ ভেরিয়েন্টকে 12GB/256GB স্টোরেজের সাথছ 3299 ইউয়ান (প্রায় 37,800 টাকা) দামে পেশ করা হয়েছে। খবর অনুযায়ী Motorola জলদিই নিজের Edge 20 Series এর স্মার্টফোন ভারতে লঞ্চ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here