Highlights
- Motorola G54 5G এর দাম প্রায় 12,700 টাকা রাখা হয়েছে।
- এতে MediaTek Dimensity 7020 প্রসেসর দেওয়া হয়েছে।
- আগামীকাল 6 সেপ্টেম্বর ফোনটি ভারতে লঞ্চ করা হবে।
মোটোরোলা তাদের ‘জি’ সিরিজের পরিধি বিস্তার করে কোম্পানির হোম মার্কেট চীনে Motorola G54 5G ফোনটি লঞ্চ করেছে। জানিয়ে রাখি এই ফোনটি আগামীকাল 6 সেপ্টেম্বর ভারতে পেশ করা হবে। ফোনটি সস্তা দামে মার্কেটে এন্ট্রি নিয়েছে। ফক্স লেদার ডিজাইন এবং বেশ কিছু দুর্দান্ত ফিচার এই ফোনের অন্যতম বিশেষত্ব। এই পোস্টে লেটেস্ট Motorola G54 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবালি লঞ্চ হল Oppo A38 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং দাম
Motorola G54 5G এর দাম (চীন)
- কোম্পানি Motorola G54 5G ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করেছে।
- এই ফোনের দাম 1099 ইউয়ান অর্থাৎ প্রাউ 12,700 টাকা রাখা হয়েছে।
- এই ফোনটি ব্লু, গ্রীন এবং ভিভা ম্যাজেন্টা কালারে সেল করা হবে।
- আপাতত এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
Motorola G54 5G এর স্পেসিফিকেশন (চীন)
- 6.5″ HD+ LCD Screen
- MediaTek Dimensity 7020
- 8GB RAM + 128GB Storage
- 50MP OIS Rear + 16MP Front Camera
- 5,000mAh Battery
ডিসপ্লে: Motorola G54 5G ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 20:9 আসপেক্ট রেশিও এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিনটি পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে।
চিপসেট: Moto G54 5G ফোনটি MediaTek Dimensity 7020 প্রসেসরে রান করে।
স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। মেমরি বাড়ানোর জন্য এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: দীর্ঘ সময় চলার জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, ইউএসবি টাইপ সি পোর্ট, ব্লুটুথ এবং ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
ওএস: Motorola G54 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
