50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ গ্লোবালি লঞ্চ হল Oppo A38 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং দাম

Highlights

  • ইউএইতে লঞ্চ হল Oppo A38।
  • এতে 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে।
  • শীঘ্রই ভারতেও পেশ করা হতে পারে এই ফোন।

চাইনিজ টেক কোম্পানি ওপ্পোর Oppo A38 ফোনটি বিগত বেশ কিছু সময় ধরে লিক এবং সার্টিফিকেশন সাইটের মাধ্যমে সামনে আসছে। এবার এই ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হল। কোম্পানির ইউএইর ওয়েবসাইটে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনের ডিজাইন এবং কালার অপশন পর্যন্ত প্রকাশ্যে এসে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। আরও পড়ুন: Realme আনতে চলেছে নতুন Narzo 60x 5G স্মার্টফোন, 6 সেপ্টেম্বর হবে ভারতে লঞ্চ

Oppo A38 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Oppo A38 ফোনটিতে 6.56 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1612 রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট, 720 নিটস্ পীক ব্রাইটনেস, 100 শতাংশ DCI P3 এবং 100% এসআরজিবি কালার গামুট সাপোর্ট করে। এই ফোনে ওয়াটারড্রপ নচ এবং 89% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে।
  • প্রসেসর: দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ফোনটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। RAM বাড়ানোর জন্য এই ফোনে 4GB extended RAM ফিচার রয়েছে এবং মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A38 ফোনে 5000mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে অটো ফোকাস সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে দুই মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে 4G, ওয়াইফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 163.74 x 75.3 x 8.16mm এবং ওজন 190 গ্রাম।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ColorOS 13.1 কাস্টম স্কিনে কাজ করে।

Oppo A38 এর দাম

কোম্পানির পক্ষ থেকে আপাতত Oppo A38 ফোনের দাম সম্পর্কে সাইটে কিছু জানানো হয়নি। ফোনটি গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গোল্ড কালারে সেল করা হবে। জানিয়ে রাখি এই মাসের মাঝামাঝি এই ফোনটি ভারত সহ বিশ্বের অন্যান্য মার্কেটেও পেশ করা হতে পারে। আরও পড়ুন: শীঘ্রই ভারত সহ গোটা বিশ্বে লঞ্চ হতে পারে Vivo V29 5G, জেনে নিন তারিখ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here