মোটোরোলা আনতে চলেছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও বেজল লেস ডিসপ্লেওয়ালা সস্তা স্মার্টফোন মোটো ই5, শাওমিকে দেবে টক্কর

মোটোরোলা গত এপ্রিল মাসে তাদের নতুন “জি6 সিরিজ” ও “ই5 সিরিজ” আন্তর্জাতিক বাজারে পেশ করেছিল। মোটোরোলার পক্ষ থেকে এই স্মার্টফোন ব্রাজিলে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি তাদের ই সিরিজে এক সাথে মোটো ই5, মোটো ই5 প্লাস ও মোটো ই5 প্লে স্মার্টফোন লঞ্চ করেছিল। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে ফোনগুলি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। মোটো ই5 এর রিটেইল হোর্ডিং দিল্লিতে দেখা গেছে যার থেকে এব‍্যাপারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফোনটি খুব তাড়াতাড়ি দেশে লঞ্চ হবে।

টেক পিপি ওয়েবসাইটে রাজধানী দিল্লিতে একটি রিটেইল স্টোরের বাইরে লাগানো মোটো ই5 স্মার্টফোনের হোর্ডিঙের।ফোটো তুলে ইন্টারনেটে শেয়ার করেছে। হোর্ডিং সামনে আসার পর এটি পরিস্কার হয়ে গেছে যে কোম্পানি স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে এবং অফলাইন চ‍্যানেলেও ফোনটি পাওয়া যাবে। এই হোর্ডিঙে “হ‍্যালো এন্টারটেইনমেন্ট” এর নিউ মোটো ই5 লেখা আছে। এর সঙ্গে স্পেসিফিকেশন হিসেবে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 18:9 ম‍্যাক্স ভিসন ডিসপ্লের কথা বলা হয়েছে।

ব্রাজিলে মোটো ই5 স্মার্টফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই কোনটিতে অ্যান্ড্রয়েড 8.0 অরিও আছে এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে। কোম্পানি এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি দিয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ এফ/2.0 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এল‌ইডি ফ্ল‍্যাশসহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে মোটো লোগোটিতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

বলে রাখা ভালো কিছু দিন আগে আমাজন ইন্ডিয়াতেও মোটো ই5কে তাদের ওয়েবসাইটে লিস্টেড করেছিল। যেখানে মোটো ই5 এর ফ্ল‍্যাশ গ্ৰে কালার ভেরিয়েন্টে লিস্টেড হয়েছিল এবং এর দাম 10,700 টাকা বলা হয়েছিল। তবে কবে ফোনটি ভারতে লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে তা জানার জন্য অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here