Motorola কয়েক দিন আগে তাদের ‘জি’ সিরিজে Moto G10 ও Moto G30 নামে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। এই দুটি ফোনই ইউরোপের মার্কেটে পেশ করা হয়েছিল এবং শোনা যাচ্ছে কয়েক দিনের মধ্যে কোম্পানি ফোনদুটি ভারতেও লঞ্চ করবে। অন্যদিকে ভারতে মোটো জি10 লঞ্চের আগেই Moto G10 Power নামের আরেকটি নতুন স্মার্টফোন স্পেসিফিকেশনসহ গীকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে।
Moto G10 Power ফোনটি চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে মোটোরোলা মোটো জি10 পাওয়ার নামেই সার্টিফাইড করা হয়েছে। গতকাল অর্থাৎ 2 মার্চ এই লিস্টিং করা হয়েছে এবং এতে ফোনের নামের পাশাপাশি এর র্যাম ও প্রসেসর সম্পর্কেও বলা হয়েছে। তবে জানিয়ে রাখি কিছু মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে Moto G10 ফোনটিই Moto G10 Power নামে লঞ্চ করা হতে পারে।
Moto G10 Power
গীকবেঞ্চে বলা হয়েছে Moto G10 Power ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে। আরও বলা হয়েছে এতে 4 জিবি র্যাম দেওয়া হবে এবং প্রসেসিঙের জন্য 1.80 গিগাহার্টস বেস ফ্রিকোয়েন্সিযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির মাদারবোর্ড সেকশনে ‘capri’ লেখা আছে। গীকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোরে 244 এবং মাল্টি কোরে 1043 স্কোয় পেয়েছে।
আরও পড়ুন: একটি দুটি নয় 10 টি Redmi ফোনের দাম কম হল, এখনই কেনার সঠিক সময়
Moto G10
কোম্পানির Moto G10 ফোনটিতে 60 হার্টস রিফ্রেশরেটযুক্ত 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমসহ এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেট যোগ করা হয়েছে। ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Moto G10 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











