Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G86 5G এবং G86 Power 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G86 5G এবং G86 Power 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

মোটোরোলা তাদের G সিরিজের সংখ্যা বাড়িয়ে মিড বাজেট রেঞ্জে নতুন Moto G86 5G এবং Moto G86 Power 5G স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। ফোন দুটিতে অসাধারণ ব্যাটারি লাইফ, শক্তিশালী প্রসেসর এবং প্রিমিয়াম ডিসপ্লে ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G86 5G এবং Moto G86 Power 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Moto G86 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G86 5G ফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, 10-বিট কালার এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: Moto G86 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM রয়েছে, এটি ভার্চুয়াল মেমরি সাহায্যে 24GB পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া 256GB এর uMCP স্টোরেজ ফিচার যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50MP Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল + ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া Auto Night Vision, Gesture Capture এবং Pro Mode এর মতো AI ফিচার রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 30W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে 41 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

অন্যান্য: ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার সহ Dolby Atmos, অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6, NFC, ThinkShield সিকিউরিটি প্ল্যাটফর্ম এবং ডুয়েল সিম (ফিজিক্যাল + eSIM) এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। ফোনটির ওজন 185 গ্রাম এবং এটি ভেগান লেদার ব্যাক ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটিতে জল ও ধুলোর থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং এবং মজবুতির জন্য MIL-STD 810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

Moto G86 Power 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G86 Power 5G ফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, 10-বিট কালার এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: Moto G86 Power 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM রয়েছে। এছাড়া 512GB এর uMCP স্টোরেজ ফিচার যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50MP Sony LYTIA 600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল + ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এছাড়া Auto Night Vision, Gesture Capture এবং Pro Mode এর মতো AI ফিচার রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 30W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্টেড 6720mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Moto G86 Power 5G ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার সহ Dolby Atmos, অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6, NFC, ThinkShield সিকিউরিটি প্ল্যাটফর্ম এবং ডুয়েল সিম (ফিজিক্যাল + eSIM) এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। ফোনটির ওজন 198 গ্রাম এবং এটি ভেগান লেদার ব্যাক ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটিতে জল ও ধুলোর থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং এবং মজবুতির জন্য MIL-STD 810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

Moto G86 5G এবং G86 Power 5G এর দাম ও সেল