মোটোরোলা সম্পর্কে গত মাসে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি ভারতে তাদের দুটি নতুন স্মার্টফোন Moto G 5G ও Moto G9 Power নামে লঞ্চ করতে পারে। এর মধ্যে মোটো জি 5জি ফোনটি ভারতে অফিসিয়ালি পেশ করে দেওয়া হয়েছে এবং আগামী 7 ডিসেম্বর থেকে ফোনটি 20,999 টাকা দামে সেল করা হবে। এবার খবর পাওয়া গেছে এর এক দিন পর অর্থাৎ 8 ডিসেম্বর ভারতে Moto G9 Power ফোনটি লঞ্চ করে দেওয়া হবে।
আপাতত একটি লিকের মাধ্যমে Moto G9 Power ফোনটির লঞ্চের কথা জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনটির লঞ্চ সম্পর্কে কিছুই বলা হয়নি তবে টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন এই ফোনটি আগামী 8 ডিসেম্বর ভারতে পেশ করা হবে। লিক থেকে জানা গেছে ফোনটি ফ্লিপকার্ট এক্সক্লুসিভ থাকবে এবং এই সাইটের মাধ্যমেই সেল করা হবে। এই খবর সঠিক হলে আগামী 8 ডিসেম্বর দুপুর 12টার সময় Moto G9 Power ফোনটি লঞ্চ করা হবে।
Moto G9 Power
এই ফোনে 720 × 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও ফোনটি এই একই র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
ফোটোগ্রাফির জন্য Moto G9 Power এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটসহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে 22 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারী 60 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম।
