ভারতের বাজারে Motorola তাদের নতুন স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন ফোনের টিজার জারি করা হয়েছে। টিজারে মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি। তবে আপকামিং ফোনটি Motorola Edge 70 Neo নামে পেশ করা হতে পারে। আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়েছিল। বর্তমানে এই নতুন টিজারটি Edge 70 Neo ফোনের লঞ্চের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Neo ফোনের নতুন টিজারের ডিটেইলস সম্পর্কে।
Motorola এর নতুন ফোনের টিজার
Motorola India এর পক্ষ থেকে জারি করা টিজারে ডিস্কো-বল থীম দেখা গেছে। কোম্পানির পোস্টে ‘A little disco, a little mystery.’ এবং ‘Something’s about to set the mood.’ লেখা রয়েছে। ভিডিওর শেষে ‘It’s the time to’ এবং ‘??’ দেখানো হয়েছে।
A little disco, a little mystery. 🪩 Something’s about to set the mood. Keep watching… you’ll know when the moment arrives. 👀#motorolaindia pic.twitter.com/mjHd5HkYkd
— Motorola India (@motorolaindia) September 16, 2026
তবে কোম্পানির টিজারের মাধ্যমে আপকামিং ফোনের নাম বা লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। টিজারে দেখানো ফোনটি কোন মডেল সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না। তবে এই ফোনটি Motorola Edge 70 Neo নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Motorola Edge 70 Neo ফোনের সম্ভাব্য ডিটেইলস
সম্প্রতি গীকবেঞ্চে Motorola Edge 70 Neo ফোনটি লিস্টেড হয়েছিল। লিস্টিং অনুযায়ী ফোনটিতে Snapdragon 7s Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। একই প্রসেসর সহ Motorola Edge 70 Plus ফোনটি গ্লোবাল বাজারেও পেশ করা হয়েছে। Geekbench লিস্টিঙে ফোনটি 6GB RAM এবং Android 16 সহ লিস্টেড হয়েছিল।
ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্টের মাধ্যমে আপকামিং ফোনের ক্যামেরা সংক্রান্ত ডিটেইলস জানা গেছে। রিপোর্ট অনুযায়ী Edge 70 Neo ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। তবে Edge 70 Plus ফোনের উপস্থিত 200MP প্রাইমারি ক্যামেরার থেকে আলাদা হবে।
আপাতত কোম্পানি তাদের নতুন টিজারের মাধ্যমে শুধুমাত্র তাদের আপকামিং ফোনের আভাস দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির নাম, লঞ্চ ডেট বা স্পেসিফিকেশন কিছুই জানানো হয়নি। Motorola Edge 70 Neo ফোনের জন্য এখনও পর্যন্ত কোনো মাইক্রো সাইট লাইভ করা হয়নি। তাই নতুন টিজার প্রকাশ্যে আসায় Edge 70 Neo ফোনটি লঞ্চের শুধুমাত্র ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে কোম্পানি তাদের এই আপকামিং ফোনের নাম ও লঞ্চ সংক্রান্ত ডিটেইলস শেয়ার করতে পারে।









