Motorola তাদের ফোল্ডেবল স্মার্টফোনের পরিধি বিস্তার করতে পারে। এই সিরিজে নতুন Motorola Razr 70 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগেই সার্টিফিকেশন সাইটে ফোনটি স্পট হয়েছিল। রিপোর্ট অনুযায়ী এই মাসে বা মে মাসের দিকে ফোনটি পেশ করা হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই লিকের মাধ্যমে ফোনটির ফিচার, কালার এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 70 ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে।
আপকামিং Motorola Razr 70 ফোনটি আগের মডেলের মতো স্লিম এবং প্রিমিয়াম ফোল্ডেবল ডিজাইনে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটির ডায়মেনশন 171.3 × 73.9 × 7.2mm এবং ওজন প্রায় 188 গ্রাম হতে পারে। এর ফলে ফোনটি হালকা এবং হ্যান্ডি হবে বলে মনে করা হচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির ইউনিক ফিনিশের ওপর জোড় দেওয়া হচ্ছে। এই ফোনটি African Violet, Shining Green (কার্বন ফাইবার টেক্সচার) এবং Iron Black (ফেব্রিক-লাইক ফিনিশ) এর মতো আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এর ফলে ফোনটিতে একটি স্টাইলিশ লুক পাওয়া যাবে।
Motorola Razr 70 ফোনটিতে 6.9 ইঞ্চির OLED FHD+ প্রাইমারি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বাইরের দিকে 3.63 ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে। এই সেটআপের জন্য ইউজাররা ফোল্ডেবল এবং কম্প্যাক্ট উভয় ধরনের এক্সপিরিয়েন্স করতে পারবেন।
প্রসেসিঙের জন্য আপকামিং Motorola Razr 70 ফোনটিতে অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর 2.75GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের প্রসেসরের নাম প্রকাশ্যে আসেনি, তবে এটি মিড-প্রিমিয়াম সেগমেন্টে একটি শক্তিশালী প্রসেসর হয়ে উঠতে পারে। এই ফোনটিতে 8GB, 12GB এবং 16GB RAM সহ টপ ভেরিয়েন্টে 18GB RAM এর অপশন থাকতে পারে। এই ফোনটিতে 256GB থেকে 1TB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে, ফলে ইউজাররা অনেক স্পেস উপভোগ করতে পারবেন।
Motorola Razr 70 স্মার্টফোনটিতে ডুয়েল 50MP রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে, ফলে ফোল্ডেবল সেগমেন্টে দারুণ ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Razr 70 ফোনটিতে 4500mAh ডুয়েল-সেল ব্যাটারি থাকতে পারে, ফলে ফোল্ডেবল ফোনের হিসাবে অসাধারণ ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
উপরোক্ত তথ্য সঠিক হলে Motorola Razr 70 ফোনটি প্রিমিয়াম ফ্লিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে অসাধারণ ডিজাইন, পারফরমেন্স এবং স্টোরেজ দেওয়া হতে পারে। যারা আপকামিং স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জন্য কোম্পানি কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করতে পারেন। এই ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










