খুব তাড়াতাড়ি Motorola ফোল্ডেবল সেগমেন্টে তাদের নতুন ফোনটি লঞ্চ করতে পারে। আপকামিং ফোনটি Motorola Razr 70 নামে পেশ করা হতে পারে। আগেও এই ফোনের বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার চীনের TENAA সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ছবিও দেখা গেছে। একইসঙ্গে 3C সার্টিফিকেশন ওয়েবসাইটেও ফোনটি স্পট হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Razr 70 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
TENAA ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী আপকামিং Motorola Razr 70 ফোনটির ডিজাইনের ক্ষেত্রে বড় পার্থক্য দেখা যাবে। ফোনটির ব্যাক প্যানেলে হরিজেন্টাল ডুয়েল ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ রয়েছে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় সেকেন্ডারি ডিসপ্লে দেখা গেছে। একইসঙ্গে ফোনের নিচের অংশে Motorola লোগো এবং Razr ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। একইভাবে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডানদিকে ভলিউম বাটন যোগ করা হয়েছে।
3C সার্টিফিকেশন সাইটে Motorola Razr 70 ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। অর্থাৎ চার্জিং স্পীডের দিক দিয়ে গতবছর লঞ্চ হওয়া Motorola Razr 60 ফোনের 30w ফাস্ট চার্জিং স্পীডের তুলনায় বেশি বড় আপগ্রেড নয়।
TENAA সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী Motorola Razr 70 ফোনটিতে 6.9 ইঞ্চির OLED ফোল্ডেবল ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1080 × 2640 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে 3.63-ইঞ্চির আউটার ডিসপ্লে থাকতে পারে, এতে 1056 × 1066 পিক্সেল রেজোলিউশন দেওয়া হতে পারে।
প্রসেসিঙের জন্য Motorola Razr 70 ফোনটিতে 2.75GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি 8GB, 12GB, 16GB এবং 18GB RAM অপশন সহ লঞ্চ করা হতে পারে। স্টোরেজের জন্য 128GB, 256GB, 512GB এবং 1TB পর্যন্ত অপশন থাকতে পারে। ফটোগ্রাফির জন্য Razr 70 ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। তবে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপে দুটি 50MP সেন্সর থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Razr 70 ফোনটিতে 4275mAh ডুয়েল-সেল ব্যাটারি দেওয়া হতে পারে। এর টাইপিক্যাল ক্ষমতা প্রায় 4500mAh হতে পারে। ফোনটির সাইজ 171.3 × 73.9 × 7.2mm এবং ওজন প্রায় 188 গ্রাম হতে বলে জানা গেছে।
TENAA এবং 3C এর মতো উল্লেখযোগ্য সার্টিফিকেশন সাইটে দেখার পর মনে করা হচ্ছে Motorola তাদের এই আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 70 ফোনটি আগামী মাসে চীনে লঞ্চ করতে পারে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে এই ফোনের আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে এই ফোনের নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











