মোটোরোলা রেজার স্মার্টফোন স্টাইলিশ লুক এবং ফোল্ড ডিজাইনের কারণে বাজারে যথেষ্ট জনপ্রিয়। ফোল্ডেবল স্মার্টফোনের ডিজাইন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে মোটোরোলা ভারতে তাদের প্রথম বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr Fold লঞ্চ করতে চলেছে। এই ফোনটি একটি বই বা ডায়েরির মতো ফোল্ড-আনফোল্ড হবে, যা আজ পর্যন্ত লঞ্চ হওয়া সমস্ত Moto Razr ফোনের চেয়ে আলাদা করে তুলবে।
আগামীকাল অর্থাৎ 13 মে ভারতে Motorola Razr Fold ফোনটি লঞ্চ হতে চলেছে। 13 মে দুপুর 12টার সময় এই ফোনটির দাম এবং সেল ডিটেইলস ঘোষণা করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি মোটোরোলার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও ইউটিউবের মাধ্যমে এই অ্যানাউন্সমেন্ট লাইভ স্ট্রিম করা হবে। এই আপকামিং ফোনটিতে প্রযোজ্য বেশ কিছু অফার সম্পর্কে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। ICICI এবং SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে Motorola Razr Fold ফোনের দামে 1,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। একইভাবে Mobikwik UPI এর মাধ্যমে পেমেন্ট করা হলে 1500 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।
Motorola Razr Fold ফোনে দুটি ডিসপ্লে যোগ করা হবে। এর মধ্যে একটি ডিসপ্লে ফোনের বাইরের দিকে অবস্থিত হবে এবং এটি কভার স্ক্রিন হিসাবে কাজ করবে। অপর স্ক্রিন অ্যাক্সেস করার জন্য এই ফোনটি আনফোল্ড করতে হবে এবং এটিকে মেইন স্ক্রিন বলা যেতে পারে। এই ফোনটিতে 2484 × 2232 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8.1 ইঞ্চির মেইন ডিসপ্লে দেওয়া হবে। একইভাবে এই ফোনটিতে 2520 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চির কভার ডিসপ্লে যোগ করা হবে।
Motorola Razr Fold ফোনটির মেইন স্ক্রিন LTPO প্যানেল দিয়ে তৈরি হবে এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 6200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্ক্রিনে UTG গ্লাসের প্রোটেকশন থাকবে। pOLED প্যানেল দিয়ে তৈরি এই ফোনটির কভার ডিসপ্লেতে 165Hz রিফ্রেশ রেট এবং 6000nits ব্রাইটনেস আউটপুট পাওয়া যাবে। এই কভার স্ক্রিনে আর্নিং গোরিলা গ্লাস Ceramic 3 প্রোটেকশন দেওয়া হবে।
প্রসেসিঙের জন্য Motorola Razr Fold ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হবে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটিতে LPDDR5X RAM টেকনোলজি থাকবে। এই ফোনে 7 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Motorola Razr Fold ফোনে ফটোগ্রাফির জন্য মোট পাঁচটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হবে। ফোনটি আনফোল্ড করলে মেইন স্ক্রিনে 20MP সেলফি ক্যামেরা অ্যাক্সেস করা যাবে। একইভাবে এই ফোনটি ফোল্ড করলে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Razr Fold ফোনে 6000mAh ব্যাটারি থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এছাড়াও এই ফোল্ডেবল ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। জানিয়ে রাখি এই ফোনটির সঙ্গে Motorola Pen Ultra পেশ করা হবে।









