Motorola Razr ফোনের সফলতার পর এবার কোম্পানি তাদের প্রথম বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন পেশ করেছে। MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে Motorola Razr Fold স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোল্ডেবল ফোনে অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, যা Samsung Galaxy Z Fold7 ও Honor Magic V6 ফোনগুলিকে টক্কর দিতে সক্ষম।
Motorola Razr Fold ফোনে 8.1 ইঞ্চির মেইন স্ক্রিন দেওয়া হয়েছে। LTPO pOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 2K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 6200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি ফোল্ড করলে 21:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.6 ইঞ্চির কভার স্ক্রিন পাওয়া যায়। এই স্ক্রিনটিও LTPO pOLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে 1080 x 2520 পিক্সেল রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।
Endless possibilities. Effortless transitions.
Unfold a new era of razr.
Unfold motorola razr fold.
Unfold iconic.#MakeItIconic #MotorolaRazrFold@SnapdragonLearn more: https://t.co/AJ7C2W4Qv0 pic.twitter.com/vvfGAkV2vf
— motorola (@Moto) March 2, 2026
Motorola Razr Fold ফোনটি Android 16 বেসড My UX অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট যোগ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno A829 GPU রয়েছে।
গ্লোবাল বাজারে Motorola Razr Fold ফোনটি 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে LPDDR5X RAM + UFS 4.1 storage টেকনোলজি দেওয়া হয়েছে। RAM Boost ফিচারের মাধ্যমে এই ফোনে মোট 32GB পর্যন্ত RAM (16+16) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 7 জেনারেশন ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
Motorola Razr Fold ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি Sony LYTIA সেন্সর,50MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের মেইন স্ক্রিনে 20MP এবং কভার স্ক্রিনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি 8K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Razr Fold ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফোন আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে IR ব্লাস্টার সহ Wi-Fi 7 এবং NFC এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP49 রেটিং দেওয়া হয়েছে।
Motorola Razr Fold ফোনটির গ্লোবাল প্রাইস EUR 1,999, অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 2,15,000 টাকা রাখা হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি কবে লঞ্চ করা হবে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভারতের বাজারে এই ফোনটি 1.50 লক্ষ টাকার রেঞ্জে সেল করা হবে বলে আশা করা হচ্ছে।
