Home খবর পিঙ্ক ভেগান লেদার সহ ইউএসে লঞ্চ হল Motorola Razr+ Paris Hilton Edition, জেনে নিন দাম এবং ফিচার

পিঙ্ক ভেগান লেদার সহ ইউএসে লঞ্চ হল Motorola Razr+ Paris Hilton Edition, জেনে নিন দাম এবং ফিচার

মোটোরোলা রেজার 2000 এর দশকের একটি ক্লাসিক ফ্লিপ ফোন, যা পড়ে ফোল্ডেবল ফোন হিসেবে লঞ্চ করা হয়েছিল। এই ধারা বজায় রেখে মোটোরোলা রেজার+ (রেজার 50 আল্ট্রা) ফোনটি হট পিঙ্ক কালার অপশনে পেশ করা হয়েছে এবং প্যারিস হিলটন যোগ করার জন্য পুরনো স্মৃতি আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। Motorola তাদের এই ফোনটি Razr+ Paris Hilton Edition নামে এবং Paris Pink কালার অপশনে লঞ্চ করেছে। এতে প্যারিস হিলটন সিগনেচার এবং তাঁর জপ্রিয় ডায়লগ “That’s hot” ও দেখা যাবে।

Motorola Razr+ Paris Hilton Edition এর দাম ও সেল

Motorola Razr+ Paris Hilton Edition এর নতুনত্ব

নতুন লিমিটেড Motorola Razr+ Paris Hilton Edition ফোনটি পিঙ্ক কালার ফিনিশ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে প্যারিল হিলটনের সিগনেচার দেওয়া হয়েছে। ফোনের হিঞ্জের বাইরের অংশে ক্যাচফ্রেজ ‘দ্যাট’স হট’ লেখা রয়েছে। ফোনটিতে প্যারিস হিলটনের নিজেস্ব চারটি কাস্টমাইজ রিংটোন এবং 13টি ওয়ালপেপার যোগ করা হয়েছে।

Motorola Razr+ Paris Hilton Edition এর স্পেসিফিকেশন

ডিজাইনের পরিবর্তন ছাড়া Motorola Razr+ Paris Hilton Edition ফোনের স্পেসিফিকেশন আগের রেগুলার মডেলের মতো রয়েছে। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

বর্তমানে Motorola Razr+ Paris Hilton Edition ফোনটির লিমিটেড স্টক রয়েছে এবং এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে না।