Home খবর Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর এবং 200MP ক্যামেরা সহ লঞ্চ হল নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature 27

Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর এবং 200MP ক্যামেরা সহ লঞ্চ হল নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature 27

Motorola তাদের প্রিমিয়াম স্মার্টফোন রেঞ্জে নতুন Motorola Signature 27 স্মার্টফোন লঞ্চ করেছে। Qualcomm Tech Summit এর মঞ্চ থেকে এই ফোনটি পেশ করা হয়েছে। এখানে ফোনটির প্রসেসর, ক্যামেরা এবং কুলিং সিস্টেম সম্পর্কে জানানো হয়েছে। এই ফোনে নতুন Qualcomm ফ্ল্যাগশিপ চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং সাত বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। তবে এই ফোনের দাম এবং গ্লোবাল লঞ্চ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটি সম্পর্কে।

Motorola Signature 27 ফোনের স্পেসিফিকেশন

Motorola Signature 27 ফোনে নতুন Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট দেওয়া হয়েছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই এই ফোনটি লঞ্চ করা হয়েছে এবং এটি এখনও পর্যন্ত সবচেয়ে ফাস্ট প্রসেসর বলে জানা গেছে। এই চিপের দৌলতে অন-ডিভাইস AI, গেমিং, নেটওয়ার্ক পারফরমেন্স এবং ক্যামেরা প্রসেসিঙের ক্ষেত্রে অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন প্রসেসর স্মার্টফোনে AI সংক্রান্ত কাজ ভালোভাবে করা এবং গেমিঙের সময় বেশি রেসপন্সিভ এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। তবে এই চিপের বেঞ্চমার্ক স্কোর এবং রিয়েল পারফরমেন্স সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে নতুন ArcticMesh কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এতে আগের চেয়ে প্রায় 40 শতাংশ বড় ভেপার চেম্বার রয়েছে।

Motorola Signature 27 ফোনের কুলিং সিস্টেমে লিকুইড মেটাল, কপার মেশ এবং ডায়মন্ড-ইনফিউজড থার্মাল জেল ব্যাবহার করা হয়েছে। এই সিস্টেম AI প্রসেসিং, গেমিং এবং ভিডিও রেকর্ডিঙের মতো কাজের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করবে।

ফটোগ্রাফির জন্য Motorola Signature 27 ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 1/1.28 ইঞ্চি মাপের 50MP Sony LYTIA 910 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে।

Motorola Signature 27 ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপের বাকি দুটি সেন্সর সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ফোনের ক্যামেরা মডিউল আগের Droid Razr ফোনের ডিজাইন থেকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এতে আলাদা আলাদা ক্যামেরা মডিউলের সঙ্গে একটি বোল্ড রেয়ার ডিজাইন দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে সাধারণ ক্যামেরা লেআউটের চেয়ে বেশ অন্য ধরনের লুক পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে Motorola Signature 27 ফোনের সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রেও বড়সড় আপগ্রেড করা হয়েছে। এই ফোনে 7 বছরের ওএস এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তবে অ্যান্ড্রয়েডের কোন ভার্সন থেকে এই আপডেটের সূচনা হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। Motorola এই ফোনের অডিও সেগমেন্টের জন্য Bang & Olufsen এর সঙ্গে পার্টনারশিপ করেছে। এর ফলে এই ফোনে প্রিমিয়াম অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Motorola Signature 27 ফোনটি দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের Coal Smoke কালার মডেলে Tactical Weave ফিনিশ রয়েছে। অপরদিকে Capulet Green বা Capulet Olive কালার মডেলে ব্রাশ্ড টেক্সটাইল সারফেস দেওয়া হয়েছে।

Motorola Signature 27 ফোনের দাম এবং সেল

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Motorola Signature 27 ফোনের গ্লোবাল প্রাইস সম্পর্কে কিছু জানানো হয়নি। Motorola জানিয়ে দিয়েছে শীঘ্রই গোটা বিশ্বে এই ফোনটি লঞ্চ করে দেওয়া হবে। তবে উত্তর আমেরিকায় আগামী নভেম্বর মাসে এই ফোনটি লঞ্চ করা হবে বলে কনফার্ম করা হয়েছে।

Motorola Signature 27 ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং সম্পূর্ণ ক্যামেরা ডিটেইলস লঞ্চের আগেই জানা যাবে বলে আশা করা হচ্ছে। ফোনটির দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন জানার জন্য আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।