লঞ্চের আগেই প্রকাশ্যে এল Motorola Signature ফোনের ছবি এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

আগামী 7 জানুয়ারি ভারতে Motorola Signature ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির এই প্রিমিয়াম সেগমেন্টের ফোনটি ব্র্যান্ডের পক্ষ থেকে টিজ করা হচ্ছে। এখনও পর্যন্ত Motorola তাদের আপকামিং ফোনের ফটো ও স্পেসিফিকেশন সম্পর্কে জানায়নি। তবে বেশ কিছু লিক এবং রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই ধাঁরা বজায় রেখে বিখ্যাত টিপস্টার ইভান ব্লাস Motorola Signature ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ ডিজাইন সম্পর্কে তথ্য শেয়ার করেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

লিক অনুযায়ী ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত ভারতে শুধুমাত্র OnePlus 15R ফোনটি এই প্রসেসর সহ পেশ করা হয়েছে। অর্থাৎ Motorola Signature ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ দ্বিতীয় স্মার্টফোন হতে চলেছে। জানিয়ে রাখি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 8-কোর মোবাইল সিপিইউ, যা 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

লিক অনুযায়ী Motorola Signature ফোনটিতে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। লিক রিপোর্টের মাধ্যমে এতে Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট এবং 6200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে 446ppi, HDR10+ এবং Dolby Vision ফিচার দেওয়া হতে পারে। এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এতে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হবে।

ফটোগ্রাফির জন্য Motorola Signature ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony LYT828 প্রাইমারি সেন্সর সহ 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল Sony LYT600 periscope telephoto সেন্সর থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 3x optical এবং 100x digital zoom সাপোর্ট করবে।

একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য Motorola Signature ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এতে Sony LYT500 সেন্সর ব্যাবহার করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে আসন্ন মটোরোলা ফোনটি 8K Dolby Vision ভিডিও রেকর্ডিং করতে সক্ষম এবং একইসঙ্গে 60fps 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।

Motorola Signature স্মার্টফোনটি 5,200mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটিতে 90W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং ফিচারের দিক দিয়ে ফোনটি মাত্র 30-40 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। একইসঙ্গে ফোনটিতে 50W TurboPower ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী কোম্পানির ফোনটি 7 জেনারেশন OS আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হতে পারে। এই প্রথম কোনো Motorola ফোন দীর্ঘমেয়াদী আপডেট সহ পেশ করা হবে। এখন পর্যন্ত শুধুমাত্র স্যামসাঙের ফোনেই দীর্ঘমেয়াদী আপডেট পাওয়া যায়। অন্যদিকে Motorola Signature ফোনটি Android 16 এবং কোম্পানির Hello UX সহ পেশ করা হবে।

Motorola Signature 5G ফোনটি MIL-STD-810 মিলিটারি-গ্রেড বডি সহ বাজারে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিংও দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে Bluetooth 6.0 সাপোর্ট থাকবে। এই আপকামিং Motorola Signature 5G ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।

জানিয়ে রাখি যে Motorola Signature ফোনটি চীন ও গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি 6 জানুয়ারি চীনে Motorola X70 Air Pro নামে পেশ করা হতে পারে। একই দিনে ফোনটি গ্লোবাল বাজারে Motorola Edge 70 Ultra নামেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, 7 জানুয়ারি ভারতে Motorola Signature ফোনটি লঞ্চের আগেই, আমরা এই ফোনের সমস্ত অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here